পাঁচ বছর বিধানসভা এলাকায় কী কাজ করেছেন? প্রশ্নের আগেই উত্তরের ডালি নিয়ে দুয়ারে হাজির কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অতীন ঘোষ। কাশীপুর-বেলগাছিয়ার প্রতিটি ওয়ার্ড ধরে ধরে কী কী কাজ হয়েছে,কোথায় কত টাকা খরচ হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে বুকলেট ছাপানো হয়েছে। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে এলাকাবাসীদের হাতে সেই রিপোর্ট কার্ড তুলে দিলেন অতীন ঘোষ।
এই বিষয়ে আরও খবর
কাশীপুর বেলগাছিয়ায় হুড খোলা গাড়ি করে জমজমাট রবিবাসরীয় প্রচারে নেমেছেন অতীন ঘোষ। কর্মী-সমর্থকদের ভিড়ও ছিল দেখার মতো। ‘জয় বাংলা’ স্লোগান উঠছিল দফায় দফায়। রাস্তার দু’দিকে মানুষজন দাঁড়িয়ে দেখছেন, হাত নাড়ছেন। কোনও প্রশ্ন করার আগেই তাঁদের হাতে পৌঁছে যাচ্ছে কাজের খতিয়ান। গত পাঁচ বছরে কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এলাকায় যে যে কাজগুলি হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে গেলেন অতীন।
ওয়ার্ডভিত্তিক রিপোর্ট কার্ডে লেখা, ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার উন্নয়ন, বীরপাড়া পাম্পিং স্টেশন থেকে দমদম রোড হয়ে চিড়িয়ামোড় পর্যন্ত নিকাশি পাইপ স্থাপন। যার জন্য মোট খরচ হয়েছে ২৮ কোটি টাকা। ২৬ টি রাস্তা ও গলিতে খোলা ড্রেনকে নিকাশি পাইপ লাইনে পরিবর্তন করা। রাস্তাগুলির সংস্কার ও নতুন করে তৈরি করা। রাজ্য সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে ‘আমাদের পাড়া,আমাদের সমাধান’-এর মতো কাজেও অগ্রাধিকার। কাশীপুর বেলগাছিয়ার ৩ নম্বর ওয়ার্ডে দখলিকৃত ১৬ কাঠা জমি উদ্ধার করে কলকাতার অন্যতম বড় কমিউনিটি হল তৈরির কাজ দ্রুত চলছে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্য কেন্দ্র গঠন। এমন একাধিক কাজের খতিয়ানের বিবরণ দেওয়া হয়েছে রিপোর্ট কার্ডে। গত পাঁচ বছরের কাজের খতিয়ানের সঙ্গেও আগামী পাঁচ বছরের কাজের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে লিফলেটে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! জখম কমপক্ষে ৫ শ্রমিক, ঘটনাস্থলে পুলিশ-দমকল
-
ভিড়ে ভরা দার্জিলিং নয়, বর্ষায় গন্তব্য হোক কুয়াশায় ঘেরা অফবিট গুজরাটের সাপুতারা
-
যাদবপুরে গেরুয়া বনাম লাল! সংঘাতের জল গড়াল হাই কোর্টে, দ্রুত শুনানির আবেদন নাকচ
-
‘আওয়ারাপন ২’তে চুমু না খেয়েই ম্যাজিক! কেরিয়ারে প্রথম ‘একা’ ১০০ কোটি ছুঁয়ে ‘ফিনিক্স’ ইমরান হাশমি
-
‘জেন জি’র নামে কাশ্মীরে জওয়ানদের ‘হুমকি’ তরুণীর! ক্ষুব্ধ ওমর আবদুল্লা বললেন, ‘সুনাম নষ্ট করবেন না’



