Amit Shah

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বাবরি মসজিদ হবে না! হুমায়ুনকে কটাক্ষ করে হুঁশিয়ারি শাহের

বিজেপির সঙ্গে 'ডিল' হয়েছে হুমায়ুন কবীরের! এমনই ভিডিও ভাইরাল হয়েছে ভোটের আগে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জড়িয়েছে বিজেপির নাম! বঙ্গ রাজনীতিতে এই নিয়ে জোর চর্চা চলছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:৫৮

options
link
বিজেপি ক্ষমতায় এলে বাংলায় বাবরি মসজিদ হবে না! হুমায়ুনকে কটাক্ষ করে হুঁশিয়ারি শাহের
হুমায়ুনকে কটাক্ষ করে হুঁশিয়ারি শাহের।

বিজেপির সঙ্গে ‘ডিল’ হয়েছে হুমায়ুন কবীরের! এমনই ভিডিও ভাইরাল হয়েছে ভোটের আগে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জড়িয়েছে বিজেপির নাম! বঙ্গ রাজনীতিতে এই নিয়ে জোর চর্চা চলছে। হুমায়ুনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। ওই ভিডিও প্রযুক্তি মাধ্যমে বানানো হয়েছে বলে পালটা দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! এবার আরও সুর চড়িয়ে শাহর হুঁশিয়ারি, বাংলায় বিজেপি সরকার হলে বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না। শুধু তাই নয়, হুমায়ুনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আঁতাঁতের অভিযোগও করেন। হুমায়ুনকে তৃণমূলের ‘এজেন্ট’ হিসেবে আক্রমণ করলেন তিনি।

Advertisement

আজ, মঙ্গলবার উত্তরবঙ্গে একাধিক সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সভা থেকে হুমায়ুনকে আক্রমণ করেন তিনি। আম জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেসের ‘এজেন্ট’ বলে কটাক্ষ করেন তিনি। শুধু তাই নয়, হুমায়ুন কবীরের মাধ্যমে দিদিই বাংলার মাটিতে বাবরি মসজিদ বানাতে চান! বাংলায় বিজেপি সরকার গড়লে বাবরি মসজিদ তৈরি হবে না। সেই হুঙ্কার দিয়েছেন শাহ। এদিন শাহ বলেন, “দিদি কান খুলে শুনে নিন, বিজেপির সরকার আসছে। পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাবরি মসজিদ তৈরি হতে দেব না।”

Advertisement

তাহলে কি হুমায়ুন কবীরের দলের সঙ্গে বিজেপির নাম জড়ানো প্রসঙ্গকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেই অমিত শাহের এই আক্রমণাত্মক বক্তব্য? শুধু তাই নয়, ভোটের আগে ‘সেটিং’ তত্ত্ব খারিজ করতে আম জনতা পার্টিকে তৃণমূলের ‘এজেন্ট’ বলে আক্রমণ করা হল? সেই চর্চা উঠেছে রাজনৈতিক মহলে। তৃণমূলের ‘গুন্ডারাজ’ নিয়েও কটাক্ষ করেছেন শাহ। ‘সিন্ডিকেটরাজ’ নিয়ে উত্তরবঙ্গের মাটি থেকে কড়া আক্রমণ শানিয়েছেন তিনি। আগামী ৫ মে-র পর তৃণমূলের গুন্ডাদের ‘উলটো করে ঝুলিয়ে সোজা’ করার নিদানও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা নববর্ষে রাজ্য থেকে তৃণমূলকে বিদায় দেওয়ার বার্তা দেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.