West Bengal Assembly Election

অঙ্ক কী কঠিন! ‘জোট-পাটিগণিত’ মেলাতে আসরে বিমান বসু, বাম শরিকদের নিয়ে আলাদা বৈঠক

হুমায়ুন-সেলিম বৈঠক দলের অন্দরে যে 'বিদ্রোহ' দেখা দিয়েছে, ভোটের আগে অতি দ্রুত তা সামলানো দরকার। জোট জটিলতা সমাধানের দিনক্ষণও স্থির করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১৮:১১

options
link
অঙ্ক কী কঠিন! ‘জোট-পাটিগণিত’ মেলাতে আসরে বিমান বসু, বাম শরিকদের নিয়ে আলাদা বৈঠক
বাম শরিকদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসতে পারেন বিমান বসু।

নির্বাচনের (West Bengal Assembly Election) আগে জোট জট ক্রমশ জটিল হচ্ছে তৃণমূল, বিজেপি বিরোধী দলগুলির কাছে। কংগ্রেস অবশ্য এসব জটিলতার বাইরে বেরিয়ে ঘোষণা করে দিয়েছে, তারা ছাব্বিশের বিধানসভা ভোটে ‘একলা চলো’ রাস্তাই নিয়েছে। কারও সঙ্গে কোনও জোটে নেই হাত শিবির। শাখের করাতের দশা সিপিএমের। একদিকে, কংগ্রেস সখ্য ছেড়েছে, অন্যদিকে ‘যার-তার’ সঙ্গে জোটে শরিকদের প্রবল আপত্তি। শোনা যাচ্ছে, জোট জটিলতার মাঝে শরিক ‘বিদ্রোহ’ সামলাতে আসরে নামছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। তিনি আলাদা করে শরিক দলগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে খবর। সূত্রের আরও খবর, কার সঙ্গে কার নির্বাচনী জোট হবে, ২২ ফেব্রুয়ারির মধ্যে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দিনক্ষণ ঠিক করা হয়েছে বামফ্রন্টের তরফে।

Advertisement

জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একান্ত বৈঠক ঘিরে যত গন্ডগোলের সূত্রপাত। ভোটের আগে এই বৈঠকে জোট জল্পনা উসকে উঠবে, সেটাই স্বাভাবিক। যদিও বিতর্ক দানা বাঁধতেই সেলিমের সাফাই, কথা বলা মানেই জোট করা নয়। তবে তাঁর এহেন দায়সারা জবাবদিহি শরিক দলগুলির মন গলাতে পারেনি। তারা এনিয়ে প্রবল আপত্তি তুলেছে। ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, আরএসপির তপন হোড়রা বামফ্রন্টের বৈঠকে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন। তাদের আপত্তি আইএসএফের সঙ্গে জোট নিয়েও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাখের করাতের দশা সিপিএমের। একদিকে, কংগ্রেস সখ্য ছেড়েছে, অন্যদিকে ‘যার-তার’ সঙ্গে জোটে শরিকদের প্রবল আপত্তি। শোনা যাচ্ছে, জোট জটিলতার মাঝে শরিক ‘বিদ্রোহ’ সামলাতে আসরে নামছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি আলাদা করে শরিক দলগুলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে খবর। 

সূত্রের খবর, নওশাদ সিদ্দিকির আইএসএফ ৫০ আসনে লড়তে চায়। জোট-অঙ্কে ৫০ আসন তাদের জন্য ছাড়লে নতুন করে হিসেব করতে হবে ফ্রন্টকে। সেক্ষেত্রে শরিকদের জন্য কত আসন ছাড়া হবে, তা নিয়েও নতুন করে ভাবতে হবে। এসব সমস্যা সমাধানের জন্যই বিমান বসু নিজে আলোচনা করবেন বলে খবর। এদিকে, আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক। তার মধ্যে জোট সংক্রান্ত যাবতীয় জটের অবসান ঘটাতে মরিয়া মহঃ সেলিম, সুজন চক্রবর্তীরা। ২২ ফেব্রুয়ারি ডেডলাইন ধরা হয়েছে। তবে এই অঙ্ক সমাধান করা যে অশীতিপর ‘কমরেড’ বিমান বসুর পক্ষেও সহজ হবে না, তা বোঝাই যাচ্ছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.