Bengal Election 2026

উদয়নের দিনহাটায় তৃণমূল কর্মীকে বন্দুক উঁচিয়ে খুনের হুমকি বিজেপি প্রার্থীর! এলাকায় উত্তেজনা

আরও অভিযোগ, অজয় তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এগিয়ে দেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বন্দুক উঁচিয়ে রাণা বণিককে প্রাণে মারার হুমকি দেন! থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল।

Advertisement
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ২০:২৬

options
link
উদয়নের দিনহাটায় তৃণমূল কর্মীকে বন্দুক উঁচিয়ে খুনের হুমকি বিজেপি প্রার্থীর! এলাকায় উত্তেজনা
ফাইল ছবি

প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীকে বন্দুক উঁচিয়ে খুনের হুমকি ও গালিগালাজ করার অভিযোগ দিনহাটার (Dinhata) বিজেপির প্রার্থীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় জওয়ানদের ব্যবহার করে ‘থ্রেট’ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। ওই তৃণমূলকর্মীর বক্তব্য, তাঁর কিছু হয়ে গেলে দায়ী থাকবেন বিজেপি প্রার্থী অজয় রায়। পালটা বিজেপির অভিযোগ, দিনহাটা শহরের ১২ ওয়ার্ডের মণ্ডল সহ-সভাপতিকে তৃণমূল কর্মীরা মারধর করছিল। সেই ঘটনার প্রতিবাদ করা হয়। বন্দুক দেখানোর প্রমাণ থাকলে দেখাক।

Advertisement

দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায়। বৃহস্পতিবার তিনি দিনহাটা শহরের ১২ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় দিনহাটার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাণা বণিক বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় বিজেপি প্রার্থী অজয় বন্দুক উঁচিয়ে তাঁকে খুনের হুমকি দেন। আরও অভিযোগ, অজয় তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এগিয়ে দেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বন্দুক উঁচিয়ে রাণা বণিককে প্রাণে মারার হুমকি দেন। থানায় অভিযোগ জানিয়েছে তৃণমূল।

Advertisement
West Bengal Assembly Election: BJP candidate accused of threatening to kill TMC worker in Dinhata
তৃণমূলকর্মী রানা বণিক। নিজস্ব চিত্র

কোচবিহার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সায়ন্তন গুহ বলেন, “গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ও অডিও রেকর্ডিং প্রকাশ করা হয়েছে। পুলিশকর্মীরা সেখানেই উপস্থিত ছিলেন।” রাণা বলেন, “চার-পাঁচদিন ধরে আমাকে হুমকি দিচ্ছে। বাড়ি ফেরার সময় বিজেপি প্রার্থী বন্দুক উঁচিয়ে তেড়ে আসে আমার দিকে। প্রার্থী বন্দুক পেলেন কী করে? আমার যদি কিছু হয়, তাহলে দায়ী থাকবেন বিজেপি প্রার্থী অজয় রায়।”

Advertisement

অভিযোগ অস্বীকার করে বিজেপি প্রার্থী অজয় বলেন, “বন্দুক নিয়ে তেড়ে গিয়েছি, এমন প্রমাণ আছে কী? হাওয়ায় কথা বললে হবে না, প্রমাণ দেখাতে হবে। আমাদের মণ্ডল সহ-সভাপতিকে ওরা মারধর করেছে। আমি প্রতিবাদ জানাই। আমাদের নেতা কর্মীকে মারবে, আমরা চুপ করে থাকব। থানায় লিখিত অভিযোগ দায়ের করব।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.