West Bengal Assembly Election

টেবিলে বন্দুক নিয়ে বসে হলদিয়ার বিজেপি প্রার্থী! ভিডিও ভাইরাল হতেই বললেন, ‘ওটা এআই’

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী যে টেবিলের সামনে বসে আছেন সেই টেবিলেই একটি আগ্নেয়াস্ত্র রয়েছে।

Advertisement
অচিন্ত বেরা
অচিন্ত বেরা

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৫:২৯

options
link
টেবিলে বন্দুক নিয়ে বসে হলদিয়ার বিজেপি প্রার্থী! ভিডিও ভাইরাল হতেই বললেন, ‘ওটা এআই’
ভাইরাল ভিডিওর একটি অংশ।

নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর এবার হলদিয়ার বিজেপি প্রার্থীর ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ভাইরাল হল। সেই ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী যে টেবিলের সামনে বসে আছেন সেই টেবিলেই একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এই ভিডিও ঘিরে ভোট (West Bengal Assembly Election) প্রচারের শেষ মুহূর্তে শোরগোল পড়েছে হলদিয়া শিল্প শহরে।

Advertisement

ভিডিওতে দেখা যাচ্ছে, হলদিয়ার বিজেপি প্রার্থী তথা বিজেপি পরিচালিত ভারতীয় মজদুর সঙ্ঘের প্রাক্তন রাজ্য সভাপতি প্রদীপ বিজলী হলদিয়া বন্দরের শ্রমিক ইউনিয়নের অফিসে বসে রয়েছেন। তার সামনে টেবিলে পড়ে রয়েছে একটি আগ্নেয়াস্ত্র। সেই আগ্নেয়াস্ত্র নিয়ে এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন। গোটা ঘটনাটিই হচ্ছে বিজেপি প্রার্থীর চোখের সামনে। এই ভিডিও দেখার পরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হলদিয়াজুড়ে।

Advertisement

তৃণমূলের অভিযোগ, বিজেপি সন্ত্রাস করে ভোটে জিততে চাইছে। প্রার্থী নিজেই আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছেন। যদিও বিজেপি প্রার্থী প্রদীপ বিজলীর সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এআই দিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। তাঁর কথায়, “ভোটের সময় এই সব করে কিছু হবে না। আমার নামে হলদিয়ার কোনও থানায় একটা এফআইআর পর্যন্ত নেই। এআই-এর মাধ্যমে এই সব ভিডিও তৈরি করা হয়েছে।”

Advertisement

উল্লেখ্য, ভোটের (West Bengal Assembly Election) মুখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পালের সঙ্গে এক মহিলার অশালীন চ্যাট ভাইরাল হয়েছে। এই ঘটনাকেও তৃণমূলের চক্রান্ত বলে অভিযোগ বিজেপির। এবার হলদিয়ার বিজেপি প্রার্থীর আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও ভাইলার হতেই ফের চর্চা শুরু হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.