West Bengal Assembly Election

লড়াই এবার পাড়াতেই! ‘মা-কাকিমারা ভোট দেবে’, আত্মবিশ্বাসী ‘ঘরের ছেলে’ রুদ্রনীল

হাওড়ার শিবপুর। যেখানে ছেলেবেলা কেটেছে রুদ্রনীলের। এই মাটিই অভিনেতা রুদ্রনীল ঘোষ হওয়ার কাঠামো তৈরি করেছে। এবার সেই এলাকাতেই ভোট চাইতে যাবেন ঘাসফুল থেকে পদ্মফুলে যাওয়া রুদ্রনীল।

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৩:০৪

options
link
লড়াই এবার পাড়াতেই! ‘মা-কাকিমারা ভোট দেবে’, আত্মবিশ্বাসী ‘ঘরের ছেলে’ রুদ্রনীল
হাওড়ার শিবপুর থেকে বিজেপির প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। ফাইল ছবি

এবার লড়াইটা ঘর থেকেই! বঙ্গ নির্বাচনে (West Bengal Assembly Election) বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) ক্ষেত্রে এই লাইনটাই বোধহয় যায়! কারণ ছাব্বিশের ভোটযুদ্ধে তাঁকে হাওড়ার শিবপুর থেকে প্রার্থী করেছে পদ্মশিবির।

Advertisement

হাওড়ার শিবপুর। যেখানে ছেলেবেলা কেটেছে রুদ্রনীলের। এই মাটিই অভিনেতা রুদ্রনীল ঘোষ হওয়ার কাঠামো তৈরি করেছে। এবার সেই এলাকাতেই ভোট চাইতে যাবেন বাম হয়ে ঘাসফুল থেকে পদ্মফুলে যাওয়া রুদ্রনীল। তাঁর কথায়, “এই এলাকায় কেউ আমার কাছে ভোটার নয়। সবাই কাকু-কাকিমা, জেঠু-জেঠিমা। আমার মনে হয় রুদ্রনীল ঘোষকে নয়, তাঁরা বাড়ির ছেলেকে ভোট দেবে।” আত্মবিশ্বাসের সুরেই তিনি বলছেন, “এবার ঘরের ছেলে ঘর থেকে লড়াই করছে।”

Advertisement

গতবারের বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূলের শক্ত ঘাঁটি ভবানীপুর থেকে প্রার্থী করে পদ্মশিবির। কিন্তু সেখানে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। তারপর একাধিকবার রুদ্রনীল বিজেপি ছাড়তে পারেন বলেও কানাঘুষো ছড়ায়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ বিমানে দিল্লি উড়ে যান রুদ্রনীল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন। গতবারের বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূলের শক্ত ঘাঁটি ভবানীপুর থেকে প্রার্থী করে পদ্মশিবির। কিন্তু সেখানে তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। তারপর একাধিকবার রুদ্রনীল বিজেপি ছাড়তে পারেন বলেও কানাঘুষো ছড়ায়। কিন্তু হাজারো প্রতিকূলতা কাটিয়ে গেরুয়া শিবিরে আস্থা রেখেই লড়াই চালিয়ে যান রুদ্রনীল। এবার যেন তারই পুরস্কার পেলেন টলি-অভিনেতা। অগাধ ভরসায় চেনা জমিতেই পদ্ম ফোটানোর গুরু দায়িত্ব তাঁর কাঁধে তুলে দেওয়া হল। 

Advertisement

ছাব্বিশের নির্বাচনের পর বিজেপি বাংলা দখল করবে বলে আরও একবার হুঙ্কার ছেড়েছে। ‘সোনার বাংলা’র দুর্গ তৈরি করতে রুদ্রনীলকে শিবপুর বিধানসভার দায়িত্ব দিয়েছে বিজেপি। সোমবার প্রথম দফার তালিকায় নাম থাকা রুদ্রনীল বলছেন, “নতুন কিছুই না। লড়াই করতে হবে। সিটটা দলকে এনে দিতে হবে। এবার ঘরের ছেলে ঘর থেকে লড়াই করছে।” তৃণমূলের দুর্নীতি, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করেই ময়দানে নামতে প্রস্তুত হচ্ছেন তিনি। তাঁর দাবি, “তৃণমূল কোন দাবিতে ভোট চাইবে, সেটাই তো ঠিক করতে পারেনি।”

এখনও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেনি। আগামিকাল মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশিত হবে। গতবার এই আসনে ঘাসফুলের হয়ে দাঁড়িয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তবে এবার ‘ঘোষবাবু’র প্রতিপক্ষ কে, তারপরই জানা যাবে। গত নির্বাচনে বিজেপির রথীন চক্রবর্তীকে হারান তিনি। তবে প্রশ্ন উঠছে, জয় অধরা রুদ্রনীলকে ‘সেফ জোনে’ খেলতে নামালেও তিনি কি গেরুয়া শিবিরের মুখে হাসি ফোটাতে পারবেন? উত্তর মিলবে ৪ মে। তবে রুদ্রনীল বলছেন, “মা-কাকিমারা ঘরের ছেলেকে ভোট দেবেন।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.