Debasish Dhar

লোকসভায় নথি জটে হাতছাড়া টিকিট, বিধানসভায় প্রাক্তন আইপিএস দেবাশিসেই আস্থা বিজেপির

মঙ্গলবার সকালে চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সোনারপুর উত্তর-সহ আরও ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৬, ১৪:৪৪

options
link
লোকসভায় নথি জটে হাতছাড়া টিকিট, বিধানসভায় প্রাক্তন আইপিএস দেবাশিসেই আস্থা বিজেপির
সোনারপুর উত্তরের প্রার্থী দেবাশিস ধর। ফাইল ছবি

লোকসভা নির্বাচনে ‘নো ডিউস’ সার্টিফিকেট পাননি। তাই শেষমেশ আর ভোটে লড়া হয়নি দেবাশিস ধরের (Debasish Dhar)। এখন তিনি প্রাক্তন আইপিএস। এবার সেই দেবাশিসেই আস্থা রাখল বিজেপি। সোনারপুর উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হল তাঁকে। মঙ্গলবার সকালে চতুর্থ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সোনারপুর উত্তর-সহ আরও ১২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

চব্বিশের লোকসভা নির্বাচনের সময় কোচবিহারের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন আইপিএস দেবাশিস ধর (Debasish Dhar)। একুশের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) কোচবিহারের শীতলকুচি কাণ্ডের পর তাঁকে সাসপেন্ড করা হয়। পরে সাসপেনশন প্রত্যাহার হলেও কম্পালসরি ওয়েটিংয়ে রাখা হয় তাঁকে। সেই আইপিএস অফিসার আচমকা ইস্তফা দিয়ে রাজনৈতিক ইনিংস শুরু করেন। ২০২৪ সালে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট পান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে তাঁর মনোনয়ন যে বাতিল হতে পারে তার ইঙ্গিত মিলেছিল আগেই। পরবর্তীতে আশঙ্কা সত্যি করে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। মনোনয়ন বাতিলের পর কলকাতা হাই কোটের দ্বারস্থ হন বীরভূমের তৎকালীন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। তবে তাঁর আবেদন গ্রহণই করেননি বিচারপতি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলা ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। সময়মতো ‘নো ডিউস’ সার্টিফিকেটের জন্য আবেদন করেননি। সে কারণে শেষমেশ তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। তাই চব্বিশের ভোটে আর লড়াই করা হয়নি তাঁর। এবার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) বিজেপি সেই দেবাশিস ধরকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে। সোনারপুর উত্তর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। সেখানে তৃণমূলের ‘সৈনিক’ ফিরদৌসি বেগম। সিপিএমের হয়ে লড়ছেন মোনালিসা সিনহা। প্রাক্তন আইপিএসকে প্রার্থী হিসাবে বেছে আদৌ ভোটবাক্সে বিশেষ কোনও লাভ হয় কিনা, সেটাই দেখার।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.