Humayun Kabir

বহরমপুরে হারবে অধীর, ফুটবে পদ্ম, গণনার আগে ফের ‘বিজেপি সেটিং’ উসকে দিলেন হুমায়ুন?

হুমায়ুনের মন্তব্যে ফের একবার বিজেপির সঙ্গে তাঁর 'সেটিং' তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ২৩:৩৫

options
link
বহরমপুরে হারবে অধীর, ফুটবে পদ্ম, গণনার আগে ফের ‘বিজেপি সেটিং’ উসকে দিলেন হুমায়ুন?
আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। নিজস্ব ছবি।

বহরমপুর আসনে অধীররঞ্জন চৌধুরী প্রার্থী হলে জেতানোর চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর (Humayun Kabir)। তবে গণনার আগের দিন এই বিধানসভা আসনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তিনি। হুমায়ুন জানান, বহরমপুর আসনে অধীর চৌধুরী হেরে যাবেন, সেখানে জিতবেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। তাঁর এই মন্তব্যে ফের একবার বিজেপির সঙ্গে তাঁর ‘সেটিং’ তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি তিনি জানান, তাঁর দল আমজনতা উন্নয়ন পার্টি ডবল ডিজিট আসন পাবে।

Advertisement

রাজ্যে দু’দফায় নির্বাচনের (Bengal Election 2026) পরে আগামীকাল গণনা হবে। তার আগে বহরমপুরের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বহরমপুর বিধানসভা আসন নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন। মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ডাক দেওয়ায় পর তাঁকে বহিষ্কার করেছিল তৃণমূল। এরপর তৃণমূল ছেড়ে নিজের দল আমজনতা উন্নয়ন পার্টি তৈরি করেন তিনি। ভোটের আগে বিধায়কপদও ছাড়েন। সেই সময় হুমায়ুন (Humayun Kabir) বহরমপুর আসনে অধীররঞ্জন চৌধুরীকে জেতাতে সাহায্য করবেন বলে ইঙ্গিত দেন। এবার গণনার ঠিক আগের দিনই তিনি জানালেন, বহরমপুর আসনে অধীর হেরে যাবেন। সেখানে বিজেপি জিতবে বলে মনে করছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, নির্বাচনের আগে বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের হাজার কোটির ডিল সংক্রান্ত একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) প্রকাশ্যে আসে। তৃণমূলকে হারাতেই এই ডিল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রথমে এই ভিডিওকে এআই বলে দাবি করলেও পরে হুমায়ুন জানান, তিনি সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করবেন। এই আবহে ফের একবার বিজেপির সঙ্গে সেটিংয়ের তত্ত্ব প্রমাণিত হল। বহরমপুরে অধীরকে জেতানোর কথা বলেও গণনার আগে বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.