West Bengal Assembly Election

নিজহাতে ভোটার স্লিপ বিলি করতে হবে বিএলওদের, প্রথম দফার জন্য ‘ডেডলাইন’ বেঁধে দিল কমিশন

বঙ্গে দু'দফায় নির্বাচন। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল। ওই দিন ১৫২টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে জনতা।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ২০:০৬

options
link
নিজহাতে ভোটার স্লিপ বিলি করতে হবে বিএলওদের, প্রথম দফার জন্য ‘ডেডলাইন’ বেঁধে দিল কমিশন
ফাইল ছবি।

ভোটের (West Bengal Assembly Election) পাঁচদিন আগে দিতে হবে ভোটার স্লিপ। প্রথম দফার ভোটের আগে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। সেই কাজ করতে হবে বিএলওদেরই। কোনও রাজনৈতিক দলের কর্মীরা এই কাজ করতে পারবেন না। অন্য কেউ এই কাজ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য বিএলও-র সঙ্গে প্রার্থী বা বিএলএরা থাকতে পারবেন বলে জানিয়েছে কমিশন।

Advertisement

ভোটার স্লিপে ভোটারের সমস্ত তথ্য অর্থাৎ কোন বিধানসভা, কোন পার্ট-সহ ক্রমিক নম্বর লেখা থাকবে। পাশাপাশি ভোটার স্লিপে একটি কিউআর কোড থাকবে যা স্ক্যান করলেও তথ্য অনলাইনে দেখতে পাওয়া যাবে। এছাড়া ভোটার স্লিপে কী করবেন ও কী করবেন না, তা  লেখা থাকবে বলে জানিয়েছে কমিশন।

বঙ্গে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election) আগামী ২৩ এপ্রিল। তার পাঁচদিন আগে অর্থাৎ ১৮ এপ্রিলের মধ্যে সেই কাজ শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটার স্লিপে ভোটারের সমস্ত তথ্য অর্থাৎ কোন বিধানসভা, কোন পার্ট-সহ ক্রমিক নম্বর লেখা থাকবে। পাশাপাশি ভোটার স্লিপে একটি কিউআর কোড থাকবে যা স্ক্যান করলেও তথ্য অনলাইনে দেখতে পাওয়া যাবে। এছাড়া ভোটার স্লিপে কী করবেন ও কী করবেন না, তা  লেখা থাকবে বলে জানিয়েছে কমিশন। ভোটার স্লিপ বিতরণ করা বরাবরই বিএলওদের কাজ। কিন্তু অনেকবার অভিযোগ ওঠে ভোটার স্লিপ বিতরণ করছেন রাজনৈতিক কর্মী। এবার তা আটকাতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বঙ্গে দু’দফায় নির্বাচন। প্রথম দফায় ভোট হবে ২৩ এপ্রিল। ওই দিন ১৫২টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে জনতা। তার আগে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে কমিশন। এবার ৫দিন আগে ভোটার স্লিপ বিতরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিল কমিশন।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.