West Bengal assembly Election

রাজ্যের আইনশৃঙ্খলায় ‘সন্তুষ্ট’ কমিশন, অতিরিক্ত ভোটার তালিকা কবে? সিদ্ধান্ত বৃহস্পতিবারই!

নির্বাচনী সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ বাস্তবায়নের বিষয়েও প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হতে পারে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ২১:৩৫

options
link
রাজ্যের আইনশৃঙ্খলায় ‘সন্তুষ্ট’ কমিশন, অতিরিক্ত ভোটার তালিকা কবে? সিদ্ধান্ত বৃহস্পতিবারই!
ফাইল ছবি।

রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনই উদ্বেগের কারণ নেই বলে মনে করছে নির্বাচন কমিশন। কমিশনের ফুল বেঞ্চের সাম্প্রতিক তিন দিনের রাজ্য সফরের পরই এই মূল্যায়ন সামনে এসেছে। মঙ্গলবার রাতে দিল্লি ফিরে যাওয়ার পর বৃহস্পতিবারই পর্যালোচনা বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ। যদিও ভোটের সময় রিজার্ভ ব্যাঙ্ক, বিমান বন্দর কর্তৃপক্ষ, মাদক নিয়ন্ত্রণ সংস্থা বা আয়কর দপ্তর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে এইসব সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুলবেঞ্চ। এবার নির্বাচনের পাঠ দিতে সংস্থার শীর্ষ কর্তাদের দিল্লিতে তলব করল কমিশন। গত এক বছর বেআইনি কাজ ঠেকাতে তারা কি ভূমিকা পালন করেছেন তারও স্ববিস্তার রিপোর্ট তৈরি করে নিয়ে যেতে বলা হয়েছে বলে সূত্রের খবর। 

Advertisement

অন্যদিকে বৃহস্পতিবার ফের অতিরিক্ত তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে বসার কথা। রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতির মধ্যেই এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই খবর। শুধু তাই নয়, নির্বাচনী সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ বাস্তবায়নের বিষয়েও প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবার ফের অতিরিক্ত তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠকে বসার কথা। রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতির মধ্যেই এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই খবর। শুধু তাই নয়, নির্বাচনী সংক্রান্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ বাস্তবায়নের বিষয়েও প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হতে পারে।

সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অভিযোগ বা আপিলের দ্রুত নিষ্পত্তির জন্য এই ট্রাইব্যুনাল গঠন জরুরি বলে মনে করা হচ্ছে। সেই নির্দেশ কার্যকর করার পথ খুঁজতেই প্রধান বিচারপতির সঙ্গে এই বৈঠক কমিশনের। পাশাপাশি, ভোটার তালিকার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। তবে বঙ্গ সফরের সময়ই রাজ্যে কর্মরত বিভিন্ন দফতর ও সংস্থার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই প্রেক্ষাপটেই আরও এক ধাপ সক্রিয় হচ্ছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছ’টা পর্যন্ত দুটি আলাদা সময়ে ভার্চুয়াল বৈঠক হবে। এই বৈঠকে রাজ্যের মোট ২৫টি প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। দিল্লিতে থাকবেন সংস্থার কর্ণধাররা।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.