West Bengal Assembly Election

ভোট ঘোষণার আগেই পুলিশে বড় রদবদল, একাধিক থানার আইসি, সিআই বদলি

ভোট ঘোষণার পরেই রাজ্যে আদর্শ আচরণবিধি লাঘু হয়ে যাবে। তার আগেই পুলিশ প্রশাসনে একাধিক রদবদল খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৯:৪০

options
link
ভোট ঘোষণার আগেই পুলিশে বড় রদবদল, একাধিক থানার আইসি, সিআই বদলি
ফাইল ছবি।

আজ, রবিবারই বিকাল চারটের সময় রাজ্যে ভোটের (West Bengal Assembly Election) দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। একেবারে শেষ পর্যায়ের জোর প্রস্তুতি। তার আগেই রাজ্য পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করা হল। যেখানে রাজ্যের বিভিন্ন জেলার ২৭ জায়গায় পুলিশে রদবদল করা হয়েছে। এই তালিকায় রয়েছেন একাধিক থানার আইসি এবং সিআই। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভোট ঘোষণার পরেই রাজ্যে আদর্শ আচরণবিধি লাঘু হয়ে যাবে। তার আগেই পুলিশ প্রশাসনে একাধিক রদবদল খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

রাজ্যের বিভিন্ন জেলার ২৭ জায়গায় পুলিশে রদবদল করা হয়েছে। বদল করা হয়েছে একাধিক থানার আইসি এবং সিআইকে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর পুলিশ কমিশনারেট, বারাকপুর পুলিশ কমিশনারাট, চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে একাধিক থানার আইসিকে বদলি করা হয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের একাধিক থানার আইসি এবং সিআই স্তরেও রদবদল করা হয়েছে। পাশাপাশি রামপুরহাট থানার আইসি, ডায়মন্ড হারবার পুলিশ জেলার আইসিকেও বদলি করা হয়েছে। এ ছাড়াও, রাজ্য গোয়েন্দা দপ্তরেও বদল করা হয়েছে। সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদেও রদবদল করল রাজ্য পুলিশ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই রাজ্য পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করা হয়। একাধিক শীর্ষপদে পুলিশ কর্তাদের বদলি করা হয়। সিআইডির ডিআইজি পদে বদলি করা হয়। বদলি করা হয় হাওড়া জয়েন্ট সিপি পদেও। ওয়েস্টার্ন জোন এডিজি, আইজিপি পদেও বদলি করা হয়। এছাড়াও মুর্শিদাবাদ, রায়গঞ্জ, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদেও বদল আনা হয়। সব মিলিয়ে মোট ১৩টি পদে পুলিশকর্তাদের বদলি করা হয়। এরমধ্যেই এবার একাধিক থানার আইসি, সিআই পদে রদবদল করল নবান্ন। ভোটের আগে এটি রুটিন বদলি বলেই দাবি পুলিশের। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.