ভিতরে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছিলেন তৃণমূলের দুই প্রার্থী, কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাতেই সাংবাদিক বৈঠক করে কারচুপির অভিযোগ ওড়াল কমিশন। সিইও মনোজ আগরওয়াল জানালেন, “স্ট্রংরুম সিলড রয়েছে। কয়েকজন এইআরও ব্যালট ভাগ করছিলেন, সেই ফুটেজ দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে। এটা একেবারে মিথ্যে, ভিত্তিহীন।”
এই বিষয়ে আরও খবর
এদিন সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থান বিক্ষোভে শামিল হন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা ও জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়। ওই স্ট্রংরুমের ভিতরে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তোলেন তাঁরা। তৃণমূল প্রার্থীদের অভিযোগ, “লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাচ্ছে ভিতরে কাজ হচ্ছে। হাতে হাতে ব্যালট ঘুরছে ভিতরে। অথচ সিইও বলছেন, ভিতরে কিছু হচ্ছে না। যদি পোস্টাল ব্যালটের কাজই হয়। তবে সেগুলি কোথা থেকে এল?” পরে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী তাপস রায়, সন্তোষ পাঠক। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলে ফিরেও যান তাঁরা।

এরপর রাতেই সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, একাধিক কেন্দ্রের ইভিএম সেখানে রাখা হয়েছে। বৃহস্পতিবার সেখানে থাকা পোস্টাল ব্যালট আলাদা করছিলেন এইআরও-রা। এই কাজ করা হবে বলে নাকি চিঠিও দেওয়া হয়েছিল প্রার্থীদের। সেই পোস্টাল ব্যালট আলাদা করার ভিডিও দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে। মনোজ আগরওয়াল জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে-ভিত্তিহীন। স্ট্রংরুম একশো শতাংশ সুরক্ষিত রয়েছে। পাশাপাশি অকারণে অশান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তিনি। এদিন সন্ধ্যের পর শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রংরুমে পৌঁছে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিইও বলেন, “কোনও প্রার্থী যেতেই পারেন, তাতে আমাদের বলার কিছু নেই।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেক্সিকোর দুর্গে শব্দদানবের বিরুদ্ধে ১০ ব্রিটিশের লড়াই, হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড
-
‘চেষ্টা করেছি…’, ব্রাজিল ছিটকে যেতেই চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় নেইমারের
-
এবারও হল না হেক্সার স্বপ্নপূরণ, হালান্ড ম্যাজিকে নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের
-
‘এটাই লাস্ট ডান্স’, মন খারাপের খবর দিয়ে রোনাল্ডো বললেন, ‘আগের মতো খেলতে পারি না’
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা



