‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে…’। একলাই প্রচারে নেমেছেন কং প্রার্থী সুদীপ দাস। বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তিনি। এলাকায় ইলেকট্রিক স্কুটি নিয়ে একাই প্রচার করতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর প্রচারের কোনও আড়ম্বর নেই। নেই কোনও জাঁকজমক। কেবলমাত্র স্কুটিতে দলের পতাকা সাঁটিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন এই তরুণ কংগ্রেস প্রার্থী।
এই বিষয়ে আরও খবর
বর্ধমান শহরের হলদি দে’পাড়ার বাসিন্দা ২৯ বছরের সুদীপ। গুসকরা কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বর্ধমানে স্কুটি চালিয়ে একাই প্রচার করছেন কং প্রার্থী সুদীপ দাস। বাংলায় এবার বামেদের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের। জাতীয় কংগ্রেসের তরফে এবার প্রার্থী দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে ২০ বছর পর এই বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সুদীপ দাসকে এবার সেখানে প্রার্থী করা হয়েছে।
বর্ধমান শহরের হলদি দে’পাড়ার বাসিন্দা ২৯ বছরের সুদীপ। গুসকরা কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। বর্ধমানে স্কুটি চালিয়ে একাই প্রচার করছেন এই কংগ্রেস প্রার্থী।
প্রার্থী হলেও তাঁর হয়ে প্রচারে দলের কর্মী-সমর্থকদের পাওয়া যাচ্ছে না! দেখা মিলছে না নেতাদেরও! কেউ সঙ্গে না থাকলে কি তাহলে প্রচার হবে না? একাই তিনি বেরিয়ে পড়েছেন প্রচারে। একটি স্কুটি নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন নিজের নির্বাচনী এলাকায়। কেবল প্রচার-জনসংযোগই নয়, ভোটের প্রচারে দেওয়াল লিখন থেকে শুরু করে ব্যানার, পোস্টার টাঙানো সব কাজই নিজেই করছেন সুদীপ। নির্বাচনী প্রচারে তাঁর এই ‘একলা চলো নীতি’ নির্বাচনের চিরাচরিত ছবিটাই বদলে দিচ্ছে। কী করেন এই কংগ্রেস প্রার্থী? জীবিকা বলতে, গ্রামের চৌহদ্দির মধ্যেই চাষবাস রয়েছে তাঁদের।
এভাবে কি প্রচার সম্ভব হচ্ছে? এলাকায় কর্মী সংখ্যা কমেছে। এলাকায় যে ক’জন কর্মী রয়েছেন তাঁরা অনেকেই প্রবীণ। ফলে প্রচারে পাশে থাকার মতো কর্মীর অভাব রয়েছে। কিন্তু, প্রচার থেমে থাকলে চলবে না। তাই, নিজেই প্রচার করছেন কংগ্রেস প্রার্থী। সুদীপ বলেন, “বড় দলগুলোর মতো মিটিং, মিছিল করা সম্ভব হচ্ছে না ঠিকই। তবে সকলের কাছে যাচ্ছি।” ভোটের ফলাফল কী হবে, কতটা ভোট পাবেন তিনি? সেই বিষয়ে কোনও কথা বলতে চাননি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তারেক জমানাতেও অব্যাহত হিন্দু নিধন! রংপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের
-
মেলেনি প্রথম এগারোয় সুযোগ, তবুও দলীপের জন্য ২ পেসারকে ছাড়লেন না গিল-গম্ভীর, কেন?
-
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?



