West Bengal Election 2026

নন্দীগ্রাম ছাড়ল সিপিএম, ভবানীপুরে কে? বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও নেই সেলিম-শতরূপ

ভবানীপুর, নন্দীগ্রামের প্রার্থী ছাড়াও উল্লেখযোগ্য বালিগঞ্জে সিপিএমের প্রার্থী। এই আসনে যাদবপুরের গবেষক-ছাত্রী আফরিন বেগমের নাম ঘোষণা করা হল।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:৪৪

options
link
নন্দীগ্রাম ছাড়ল সিপিএম, ভবানীপুরে কে? বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও নেই সেলিম-শতরূপ
দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা সিপিএমের।

বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকাতেও তেমন কোনও চমক নেই। বৃহস্পতিবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটের সদর দপ্তর থেকে দ্বিতীয় দফায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকাতেও প্রার্থী হিসেবে নাম নেই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুব নেতা শতরূপ ঘোষ। তবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়ে আসা নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ আসনটি শরিক সিপিআই-কে ছাড়ল সিপিএম। এই কেন্দ্র থেকে সিপিআইয়ের প্রার্থী শান্তি গিরি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁরই ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে তাঁর লড়াই। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিএমের চেনা মুখ, আইনজীবী শ্রীজীব বিশ্বাস। তিনি আগেও একাধিকবার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। তবে প্রতিবারই পরাজয়ের মুখ দেখেছেন।

Advertisement

মীনাক্ষী মুখোপাধ্যায়ের লড়ে আসা নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ আসনটি শরিক সিপিআই-কে ছাড়ল সিপিএম। এই কেন্দ্র থেকে সিপিআইয়ের প্রার্থী শান্তি গিরি। শুভেন্দু অধিকারী এবং তাঁরই ঘনিষ্ঠ তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে তাঁর লড়াই। ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিএমের চেনা মুখ, আইনজীবী শ্রীজীব বিশ্বাস।

এদিন বামেদের ঘোষিত ৩২ আসনের মধ্যে ভবানীপুর, নন্দীগ্রামের প্রার্থী ছাড়াও উল্লেখযোগ্য বালিগঞ্জের প্রার্থী। জল্পনা সত্যি করে এই আসনে যাদবপুরের গবেষক-ছাত্রী আফরিন বেগমের নাম ঘোষণা করা হল। সম্প্রতি নির্বাচন কমিশনে বৈঠক করতে যাওয়া সিপিএম প্রতিনিধিদলে বর্ষীয়ান মহম্মদ সেলিম, শমীক লাহিড়ির সঙ্গে দেখা গিয়েছিল দলের তরুণ মুখ আফরিনকে। সেই থেকেই জল্পনা উসকে ওঠে যে আফরিন এবার ছাব্বিশের ভোটে (West Bengal Election 2026) প্রার্থী করা হবে। সেই জল্পনা মিলে গেল বৃহস্পতিবার। আফরিন লড়বেন বালিগঞ্জে, তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী ড. শতরূপার বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভবানীপুর, নন্দীগ্রামের প্রার্থী ছাড়াও উল্লেখযোগ্য বালিগঞ্জের প্রার্থী। জল্পনা সত্যি করে এই আসনে যাদবপুরের গবেষক-ছাত্রী আফরিন বেগমের নাম ঘোষণা করা হল।

একনজরে বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকার কয়েকটি চমকপ্রদ মুখ –

Advertisement

ভবানীপুর- শ্রীজীব বিশ্বাস
বালিগঞ্জ – আফরিন বেগম
নন্দীগ্রাম – শান্তি গিরি (সিপিআই)
রানিনগর – জামাল হোসেন
জয়নগর – অপূর্ব প্রামাণিক
ডায়মন্ড হারবার – সমরেন্দ্র নাইয়া
টালিগঞ্জ – পার্থপ্রতিম বিশ্বাস
কৃষ্ণগঞ্জ – অর্চনা সিংহা
পাঁশকুড়া পূর্ব – ইব্রাহিম আলি
বসিরহাট – আইনুল আরফিন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.