West Bengal Assembly Election

প্রচার সেরে বাড়ি ফেরার পথে খুন সিপিএম কর্মী! চাঞ্চল্য ইসলামপুরে

ভোটের প্রচারের একদম শেষলগ্নে রক্ত ঝরল উত্তরবঙ্গে। প্রচার সেরে বাড়ি ফেরার পথে খুন হলেন এক সিপিএম কর্মী! হাড়হিম ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। মৃতের নাম নুর আজম। তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ০০:৩৩

link
শংকর কুমার রায়
শংকর কুমার রায়

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ০০:৩৩

options
link
প্রচার সেরে বাড়ি ফেরার পথে খুন সিপিএম কর্মী! চাঞ্চল্য ইসলামপুরে zoom
প্রতীকী ছবি।

ভোটের প্রচারের একদম শেষলগ্নে রক্ত ঝরল উত্তরবঙ্গে। প্রচার সেরে বাড়ি ফেরার পথে খুন হলেন এক সিপিএম কর্মী! হাড়হিম ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। মৃতের নাম নুর আজম। তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

Advertisement

আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। ইসলামপুর কেন্দ্রেও ওই দিনই ভোট। রাজনৈতিক দলগুলি শেষদফার প্রচারে ঝড় তুলেছে। বছর ২৬ বয়সের নুর আজম এলাকায় সিপিএম কর্মী হিসেবেই পরিচিত। সোমবার রাতে তিনি প্রচার সেরে বাড়ি ফিরছিলেন। সেসময় তাঁকে রাস্তায় পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃতদেহ দেখার পর সিপিএম কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের লোকজন তাঁকে প্রচারে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। শাসক দলই এই খুন করেছে বলে স্থানীয় সিপিএম নেতাদের অভিযোগ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিপিএম নেতা স্বপন গুহ নিয়োগী বলেন,”দলীয় প্রার্থী সামু খানের নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফিরছিল নুর আজম। গত চারদিন ধরে তাঁকে প্রচারে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছিল তৃণমূল। কথা না শোনায় খুন করা হল।” যদিও তৃণমূল সেই অভিযোগ মানতে রাজি নয়। ঘটনার কথা জানতে পেরে পুলিশ-সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইসলামপুর পুলিশ সুপার রাকেশ সিং বলেন,” ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement