সপ্তাহের শুরুর দিনেই প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী। রথীন্দ্রনাথ বোসের গাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ। এসআইআর-এর হয়রানি নিয়ে সাধারণ মানুষের রোষ ধেয়ে আসে তাঁর দিকে। দেখানো হয় কালো পতাকা। বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে গন্ডগোলের জেরে ঘুঘুমারিতে দীর্ঘক্ষণ আটকে থাকে দেবের কনভয়।
এই বিষয়ে আরও খবর
সোমবার কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে প্রচারে যান ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। দলীয় কর্মসূচি অনুযায়ী, এদিন কোচবিহারের (Cooch Behar) চাঁদমারিতে রোড শো করেন তিনি। তবে সেখানে পৌঁছনোর আগে ঘুঘুমারিতে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় সাংসদ দেবকে।
জানা গিয়েছে, সোমবার ঘুঘুমারিতে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ ঘোষ প্রচারে যেতেই তাঁর গাড়ি আটকে দেন স্থানীয়রা। এসআইআরের প্রতিবাদে বিজেপি প্রার্থীকে কালো পতাকা দেখিয়ে ওঠে স্লোগান। প্রায় কয়েকশো মানুষের জমায়েতে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে যায় ঘুঘুমারি ব্রিজ লাগোয়া রাস্তা। আর সেখানেই আটকে পড়ে সাংসদ দেবের কনভয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সরিয়ে বের করা হয় সাংসদের কনভয়।
সোমবার কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের সমর্থনে চাঁদমারিতে রোড শো করেন দেব। তাঁকে দেখার জন্য এদিন জনজোয়ারে ভাসে কোচবিহার। তৃণমূল প্রার্থীর সঙ্গে রোড শোয়ের পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল দেবের গলায়। তিনি বলেন “কোচবিহারের জনসমুদ্রই প্রমাণ করে দিচ্ছে তৃণমূল সরকারের উপর কতখানি আস্থা রয়েছে সাধারণ মানুষের।” তাঁর সংযোজন, “চতুর্থবারের জন্য সরকার গঠন করবে তৃণমূলই, একটা সিট কমবে তো না-ই বরং যতদিন যাবে ততই তৃণমূলের আসন বাড়বে।” একদিকে যখন বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে আছড়ে পড়ছে অসন্তোষ, অন্যদিকে তখন তৃণমূল প্রার্থীর রোড শোয়ে জনপ্লাবন। রাজনৈতিক মহলের মতে, ব্যলটের লড়াইয়ে উত্তরবঙ্গে অনেকটাই পিছিয়ে পড়ছে গেরুযাশিবির।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কয়লা-বালি বন্ধ হতেই নতুন ‘ধান্দা’, এবার দেদারে জমির জল চুরি সালানপুরে!
-
একাধিক নারীসঙ্গ! বিয়ের আগে পাক্কা ‘প্লেবয়’, ফাঁস ‘রোমিও’ রামের কেচ্ছা
-
তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন দিলজিতের! নিষিদ্ধ ‘সতলুজ’ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের
-
গৃহনির্মাণে এই ভুল করছেন না তো? বাস্তুর মারাত্মক গলদ ডেকে আনে মৃত্যুও!
-
বিপদের মেঘ কাটবে সংসারে, জুলাইয়ের কোন দু’দিন করবেন বিপত্তারিণী ব্রত?



