Bengal Election 2026

কর্মী সংকটে কমিশন! প্রথম দফায় কাজ করা কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই ফের নিয়োগের নির্দেশ

প্রথম দফায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগের দফার কাজ করা ১৭ হাজারেরও বেশি কর্মীকে এবারও ভোটের কাজে ব্যবহার করতে চাইছে কমিশন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৮:৪৫

options
link
কর্মী সংকটে কমিশন! প্রথম দফায় কাজ করা কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই ফের নিয়োগের নির্দেশ
প্রতীকী ছবি।

দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২ কেন্দ্রে ভোটগ্রহণ। এবার ভোটের কাজে কর্মী সঙ্কট নিয়ে চিন্তার ভাঁজ কমিশনের কপালে। সেই সমস্যার সমাধানে প্রথম দফায় কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগের দফার কাজ করা ১৭ হাজারেরও বেশি কর্মীকে এবারও ভোটের কাজে ব্যবহার করতে চাইছে কমিশন।

Advertisement

কোন জেলায় কতজন কর্মী নিয়োগ করা হয়েছে, তা বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কমিশনের তরফে। ওই সকল কর্মীরা প্রথম দফায় কোন জেলায় কাজ করেছেন, তাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। কমিশন জানিয়েছে, মোট ১৭ হাজার ২৭৬ জন কেন্দ্রীয় কর্মচারী, যাঁরা পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটে (Bengal Election 2026) কাজ করেছেন, তাঁদের অবিলম্বে জেলাভিত্তিক নিয়োগ করতে হবে দ্বিতীয় দফার ভোটে।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই নিয়োগ করা হচ্ছে ৬ হাজার ৬২০ জন। এই জেলার কর্মী সংকট মেটাতে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে ভোটকর্মীদের আনা হচ্ছে। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় মোট ৫ হাজার ৬৮০ জনকে নিয়োগ করা হচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদের মতো উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কর্মী পাঠানো হচ্ছে উত্তর ২৪ পরগনায়। যাঁরা প্রত্যেকেই প্রথম দফার ভোটে কাজ করেছেন। এছাড়াও কলকাতা দক্ষিণ, হাওড়া, নদিয়া ও হুগলিতেও ভোটকর্মী পাঠানো হচ্ছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে তাঁদের নিয়োগপত্র দিতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশিকা দিয়ে জানিয়েছে কমিশন। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.