West Bengal Assembly Election

প্রথম দফার ভোটে কতজন প্রার্থী মনোনয়ন জমা দিলেন? কী বলছে কমিশনের হিসাব

আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট রয়েছে। শান্তিপূর্ণ ভোট করাতে এবার নজিরবিহীন ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১২:২৮

options
link
প্রথম দফার ভোটে কতজন প্রার্থী মনোনয়ন জমা দিলেন? কী বলছে কমিশনের হিসাব
ফাইল ছবি।

প্রথমদফার ভোটের (West Bengal Assembly Election) জন্য মনোনয়ন জমা দিলেন ১৫৮৬ জন প্রার্থী। প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমার শেষ দিন সোমবার। রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে আগামী ২৩ এপ্রিল। ভোট হবে রাজ্যের ১৫২টি আসনে। নির্বাচন কমিশনের হিসাব বলছে, প্রথম দফায় এই ১৫২টি আসনের জন্য মোট ২৩০৪টি মনোনয়ন জমা পড়েছে। এক্ষেত্রে কমিশনের দাবি, অনেক ক্ষেত্রেই একজন প্রার্থী অতিরিক্ত মনোনয়ন দাখিল করে থাকেন। যদিও তা খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি নির্বাচন কমিশনের। তবে কোনও প্রার্থী চাইলে আগামী ৯ এপ্রিল তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

Advertisement

তথ্য বলছে, প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোট (West Bengal Assembly Election) হবে সেই আসনগুলিতে গত বিধানসভা ভোটে মোট ১০৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও এবার সেই সংখ্যাটা অনেকটাই বেশি। মঙ্গলবার সকালে কমিশনের তরফে একটি তালিকা দেওয়া হয়েছে। যেখানে প্রথম দফায় কোন আসনে কত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সেই তথ্য রয়েছে। শুধু তাই নয়, সোমবার পর্যন্ত কতগুলি মনোনয়ন জমা পড়েছে সেই তথ্যও দেওয়া হয়েছে। তথ্য বলছে, উত্তর দিনাজপুরে করণদিঘিতে মনোনয়ন সবথেকে বেশি জমা পড়েছে। এরপরেই রয়েছে মেখলিগঞ্জ, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, ধূপগুড়ি-সহ আরও বেশ কয়েকটি জায়গা। অন্যদিকে বাঁকুড়ার শালতোড়া, চন্দ্রকোনা এবং এগরায় যথাক্রমে ছ’জন করে প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কমিশনের তথ্য অনুযায়ী, উত্তর দিনাজপুরে করণদিঘিতে মনোনয়ন সবথেকে বেশি জমা পড়েছে। এরপরেই রয়েছে মেখলিগঞ্জ, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, ধূপগুড়ি-সহ আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে। অন্যদিকে বাঁকুড়ার শালতোড়া, চন্দ্রকোনা এবং এগরায় যথাক্রমে ছ’জন করে প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, আগামী ২৩ এপ্রিল অর্থাৎ প্রথম দফায় ভোট রয়েছে। শান্তিপূর্ণ ভোট করাতে এবার নজিরবিহীন ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। মোতায়েন করা হচ্ছে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। এছাড়াও ভিন রাজ্য থেকে আনা হচ্ছে তিন হাজার সশস্ত্র পুলিশকে। আগামী ১৩ এপ্রিল থেকেই ধাপে ধাপে এই পুলিশবাহিনী বঙ্গে পৌঁছে যাবে বলে খবর।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.