বুধবার রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের (WB Assembly Election 2026) আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের একদফা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় যাঁদের নাম উঠেছে, তাঁরা বুধবার ভোট দিতে পারবেন। কমিশন সূত্রে খবর, ১৪৬৮ জনের নাম নতুন করে সংযুক্ত হয়েছে অতিরিক্ত ভোটার তালিকায়। বাদ পড়েছে ৬ জনের নাম। বুথে বুথে তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকে ‘বিচারাধীন’ ভোটাররা নিজেদের নাম দেখতে পাবেন। উল্লেখ্য প্রথম দফা ভোটের আগে প্রায় সাড়ে চার হাজার মতো ‘বিচারাধীন’ ভোটারের মধ্যে থেকে মাত্র ১৩৯ জন ‘যোগ্য’ বিবেচিত হয়েছিলেন।
আরও পড়ুন:
দ্বিতীয় তথা শেষদফায় রাজ্যের ৭ জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে সোমবার রাতে কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট। যদিও নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইব্যুনালে যে সব নামের নিষ্পত্তি হবে, তাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে তুলতে হবে এবং তাঁরাই ভোট দেওয়ার ‘যোগ্য’ বলে বিবেচিত হবেন। জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে।
দ্বিতীয় তথা শেষদফায় রাজ্যের ৭ জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে সোমবার রাতে কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট। যদিও নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের (WB Assembly Election 2026) জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইব্যুনালে যে সব নামের নিষ্পত্তি হবে, তাঁদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে তুলতে হবে এবং তাঁরাই ভোট দেওয়ার ‘যোগ্য’ বলে বিবেচিত হবেন। জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইব্যুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে।
ভোটের আগে রাজ্যে এসআইআর পর্ব সমাপ্ত হওয়ার পর বিবেচনাধীন ভোটার তালিকায় ছিল ৬০ লক্ষের বেশি নাম। তাঁদের নিষ্পত্তি করতে কমিশন প্রাক্তন বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল তৈরি করে দেয়। দ্রুত ট্রাইব্যুনালের কাজের দাবি তোলেন শাসক-বিরোধী নির্বিশেষে সবকটি রাজনৈতিক দল। এনিয়ে শীর্ষ আদালতে মামলাও হয়। তাদের নির্দেশমতোই একে একে ভোটারদের নাম নিষ্পত্তি করে সেই ট্রাইব্যুনাল। সেই অনুসারে কমিশনের অতিরিক্ত তালিকায় নতুন সংযোজিত হল ১৪৬৮ জনের নাম। তাঁরা বুধবার কারা ভোট দিতে পারবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়