কেন্দ্রীয় বাহিনীর ৩ জওয়ানের ক্যারম খেলার বির্তকে কড়া কমিশন। সিউড়িতে তৃণমূলের জেলা দলীয় কার্যালয়ের ভিতরে ক্যারম খেলার অভিযোগে সাসপেন্ড করা হল ৩ জওয়ানকে। শনিবার ভাইরাল একটি ভিডিওতে তাঁদের ইউনিফর্ম পরে ক্যারম খেলতে দেখা গিয়েছিল (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। কমিশনে অভিযোগ দায়ের হতেই তাঁদের সাসপেন্ড করল কমিশন। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
শনিবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় একটি ছোট ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কেন্দ্রীয় বাহিনীর তিনজন জওয়ান একটি দলীয় কার্যালয়ের ভিতরে রয়েছেন। তাঁদের মধ্যে একজন জওয়ান স্থানীয় তিন যুবকের সঙ্গে ক্যারাম খেলছেন, অন্য একজন দাঁড়িয়ে খেলা দেখছেন। আরেকজন চেয়ারে বসে রয়েছেন। সেটি সিউড়ির তৃণমূল কংগ্রেসের কার্যালয় বলে দাবি রাজনৈতিক মহলের। এরপরই তৃণমূল বিরোধীদলগুলি কমিশনে অভিযোগ জানায়।
বিজেপির সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এই ঘটনাকে, “অত্যন্ত নিন্দনীয়, হতাশাজনক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কীভাবে ব্যবহার করা হচ্ছে তা জানা যায় না। স্থানীয় প্রশাসন বা পুলিশ যদি এই ক্যারম খেলার পিছনে ভূমিকা নিয়ে থাকে, তবে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” একই সুরে সরব হয়েছেন কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি সঞ্জয় অধিকারী। তিনি বলেন, “ক্যারম খেলা অপরাধ নয়, কিন্তু রাজনৈতিক দলের কার্যালয়ে বসে তা করা অনুচিত।” তৃণমূলের জেলা-সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “যাঁরা কাজ করছেন, তাঁরা বুঝছেন তৃণমূলের সঙ্গে সাধারণভাবে মেশা কোনও অপরাধ নয়। সেই কারণেই হয়তো তাঁরা কথাবার্তা বলেছেন, ক্যারম খেলেছেন।”
উল্লেখ্য, কমিশন এর আগে জানিয়েছিল কোনও আতিথেয়তা গ্রহণ করা যাবে না। আগেও তৃণমূল নেতার উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানের উপস্থিতি নিয়েও কড়া অবস্থান নিয়েছিল। এবার ক্যারম খেলার অভিযোগ উঠতেই ৩ জওয়ানকে সাসপেন্ড করা হল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!



