West Bengal Assembly Election

প্রাক্তন নগরপালকে পর্যবেক্ষক করে তামিলনাড়ু পাঠাচ্ছে কমিশন, চিকিৎসার কারণে অব্যাহতি চাইলেন সুপ্রতিম!

নির্বাচন কমিশন কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে আগেই সরিয়েছিল সুপ্রতিম সরকারকে। এবার তাঁকে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হল। এই বিষয়ে কমিশনের তরফে চিঠিও পাঠানো হয়েছে বলে খবর। কিন্ত সুপ্রিম সরকার তামিলনাড়ু যেতে রাজি নন। সেই কথাও জানানো হয়েছে বলে অন্দরের খবর।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৫:১৬

options
link
প্রাক্তন নগরপালকে পর্যবেক্ষক করে তামিলনাড়ু পাঠাচ্ছে কমিশন, চিকিৎসার কারণে অব্যাহতি চাইলেন সুপ্রতিম!
সিআইডি-র এডিজি পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে, ফাইল ছবি

নির্বাচন কমিশন কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে আগেই সরিয়েছিল সুপ্রতিম সরকারকে। এবার তাঁকে তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হল। এই বিষয়ে কমিশনের তরফে চিঠিও পাঠানো হয়েছে বলে খবর। কিন্ত সুপ্রিম সরকার তামিলনাড়ু যেতে রাজি নন। সেই কথাও জানানো হয়েছে বলে অন্দরের খবর। কমিশনের এই নির্দেশের বিষয়টি সামনে আসার পর শুরু হয়েছে গুঞ্জন।

Advertisement

গত ৩১ জানুয়ারি কলকাতার পুলিশের কমিশনার পদে দায়িত্ব গ্রহণ করেন সুপ্রতিম সরকার। নির্বাচন কমিশন বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা করে গত ১৫ মার্চ। সেই রাতেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক সরকারি পদ থেকে আধিকারিকদের বদল করা হয়েছিল। কমিশনের নির্দেশে ১৬ মার্চ পুলিশ কমিশনারের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সুপ্রতিম সরকারকে। তাঁকে এডিজি (সিআইডি)-র দায়িত্ব দেওয়া হয়। কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব নেন অজয় কুমার নন্দাকে।

Advertisement

এবার সুপ্রতিম সরকারকে ভিনরাজ্যে পাঠানোর চিঠি দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন রয়েছে। ওই রাজ্যের তিরুনেলভেলি জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের পুলিশ অবজ়ার্ভার হিসেবে তাঁকে পাঠানো হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। গত পয়লা এপ্রিল এই নির্দেশ সংক্রান্ত চিঠিও কমিশন তাঁকে পাঠিয়েছে। গতকাল, বুধবার এই নির্দেশিকা জারি হয়। তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই নাঙ্গুনেরি এবং রাধাপুরমে তাঁকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কিন্তু ভিনরাজ্যে যেতে রাজি হননি সুপ্রতিম সরকার। মেডিক্যাল এমার্জেন্সির কারণে তিনি তামিলনাড়ু যেতে পারবেন না। সেই বিষয় কমিশনকে সুপ্রতিমের তরফে জানানো হয়েছে। কমিশনের কাছে তিনি অব্যাহতি চেয়েছেন। তেমন কথাই জানা গিয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.