সিপিএম, আইএসএফ কোনও দলের সঙ্গেই জোট এখনও হয়নি। শেষপর্যন্ত হুমায়ুন কবীরের (Humayun Kabir) দল আম জনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। আজ, রবিবার দুপুরে দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করলেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন ১৫৩ জনের নাম ঘোষণা হল। রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্র রেজিনগর ও নওদা দুই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন হুমায়ুন কবীর। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলিতে প্রার্থী কি দেওয়া হবে? নাকি জোটের জল্পনা এখনও উসকে রেখে ওই কেন্দ্রগুলিকে আপাতত ছেড়ে রাখা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। জানা গিয়েছে, রানিনগর কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মন্ত্রী ফিরহাদ হাকিমের প্রাক্তন জামাই ইয়াসির হায়দার। হুমায়ুনের ছেড়ে আসা ভরতপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পীরজাদা খোয়ায়েব আমিনকে। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শহিদুল হককে। ভবানীপুরে প্রার্থী পুনম বেগম।
আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে। দলের নির্বাচনী ইস্তেহার ২৮ মার্চ প্রকাশিত হবে বলে হুমায়ুন জানিয়েছেন। সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও সম্প্রীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে।
আগামী ২৫ মার্চ কলকাতা থেকে বাকি আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে জানানো হয়েছে। দলের নির্বাচনী ইস্তেহার আগামী ২৮ মার্চ প্রকাশিত হবে বলে হুমায়ুন জানিয়েছেন। সুস্বাস্থ্য, মূল্যবৃদ্ধি, রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও সম্প্রীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে ইস্তেহারে। সেই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভায় তৃণমূলের থেকে নির্বাচনে লড়ার টিকিট পাননি আবদুল করিম চৌধুরী। তিনি হুমায়ুনের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা। সেক্ষেত্রে ওই কেন্দ্রে তাঁকেই প্রার্থী করা হবে। সেজন্যই ওই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি বলে দলের অন্দরের খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি



