Bengal Election 2026

গণনা কেন্দ্র পরিবর্তনের আর্জি জাভেদ খানের, খারিজ করল কলকাতা হাই কোর্ট

জাভেদ খানের অভিযোগ, হঠাৎ করে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে গণনা কেন্দ্র পরিবর্তন করে আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়েছে।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২৩:৪০

options
link
গণনা কেন্দ্র পরিবর্তনের আর্জি জাভেদ খানের, খারিজ করল কলকাতা হাই কোর্ট
কলকাতা হাই কোর্ট। ফাইল ছবি

গণনা কেন্দ্র পরিবর্তন নিয়ে জাভেদ আহমেদ খানের মামলা খারিজ করে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। বৃহস্পতিবার কসবা বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। কিন্তু তাতে লাভ হল না।

Advertisement

জাভেদ খানের অভিযোগ, হঠাৎ করে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে গণনা কেন্দ্র পরিবর্তন করে আলিপুরের বিহারীলাল কলেজে করা হয়েছে। বেশ কয়েকবছর ধরে গীতাঞ্জলি স্টেডিয়ামে গণনা হয়ে আসছে। হঠাৎ করে কেন নিয়ম না মেনে এই পরিবর্তন বলে সওয়াল করেন, জাভেদ আহমেদ খানের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচনের এক সপ্তাহ আগে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে নোটিস দিয়ে গণনা কেন্দ্র সম্পর্কে জানাতে হয়।

Advertisement

জাভেদ বলেন, বিহারীলাল কলেজে সারি দিয়ে একটার ওপর একটা ইভিএম রাখা আছে, সেগুলি পড়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্ট্রং রুম এখনো গীতাঞ্জলি স্টেডিয়ামে আছে। বিচারপতি জানতে চান কেন কমিশন এই পরিবর্তন করল। কমিশন বলে, হ্যাঁ, সব আইন মেনে করা হয়েছে। ৫ টি গণনা কেন্দ্রকে একত্রিত করে ১ টি গণনাকেন্দ্র করা হয়েছে। ১০ টি বিধানসভা কেন্দ্রের গণনা ১ টি কেন্দ্রে হবে। সব কিছু সিসিটিভির আওতায় আছে। তারা বলে, সবাইকে নোটিস পাঠিয়ে ২৭ এপ্রিল জরুরি বৈঠক ডাকা হয়েছিল, এবং প্রার্থীকে সব জানানো হয়েছে। তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। কমিশন বলে, প্রার্থীর একমাত্র আশঙ্কা ছিল যে নতুন কেন্দ্র ৮ কিমি দূরে. আমরা যাতায়াতের বিষয়টাও খেয়াল রাখব। কমিশন পালটা বলে, কোথায় গণনা হবে, কারা গণনা করবেন সব কি তৃণমূল ঠিক করবে। বিচারপতির প্রশ্ন, বিহারীলাল কলেজে কয়টি কেন্দ্রের গণনা হবে। সবপক্ষের কথা শুনে আবেদন খারিজ করে দিল আদালত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.