West Bengal Assembly Election

প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল, কৃষ্ণনগর উত্তরেই নতুন দায়িত্ব অভিনবকে

কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের প্রার্থীপদ বাতিল হয় অভিনব ভট্টাচার্যের। তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনবকে নতুন দায়িত্ব দলের। কৃষ্ণনগর উত্তরে নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হল ভোট থেকে ছিটকে যাওয়া অভিনব ভট্টাচার্যকে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৯:৫১

options
link
প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল, কৃষ্ণনগর উত্তরেই নতুন দায়িত্ব অভিনবকে
মনোনয়ন বাতিল হওয়া তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য (বামদিকে)। তাঁর জায়গায় প্রার্থী হলেন সোমনাথ দত্ত। (ডান দিকে)

কৃষ্ণনগর উত্তরে বাতিল তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের প্রার্থী পদ। তার জায়গায় ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সোমনাথ দত্ত। সূত্রের খবর, নথিতে একাধিক সমস্যার কারনে অভিনবের প্রার্থী পদ বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি যুক্ত থাকেন, তবে তিনি নির্বাচনে লড়তে পারেন না। সেই বিধি অনুযায়ীই কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের প্রার্থীপদ বাতিল হয় অভিনব ভট্টাচার্যের। তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনবকে নতুন দায়িত্ব দলের। কৃষ্ণনগর উত্তরে নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হল ভোট থেকে ছিটকে যাওয়া অভিনব ভট্টাচার্যকে।

Advertisement

উল্লেখ্য, গতকালই নির্দল প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন সোমনাথ দত্ত। গতকাল তৃণমূলের ঘোষিত প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নের পরই সোমনাথ দত্তের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দানা বেঁধেছিল রহস্য।

Advertisement

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) মনোনয়নের শেষ দিনেই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রকে ঘিরে সরগরম হয়ে উঠেছিল রাজনীতি। বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে নাটকীয়ভাবে সদর মহকুমাশাসকের দপ্তরে হাজির হন তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ দত্ত। তড়িঘড়ি তিনি নিজের মনোনয়ন পত্র জমাও দেন। যা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল কৃষ্ণনগর উত্তরে। তাহলে কি তৃণমূলের প্রার্থী বদল হতে পারে? তা নিয়েও জল্পনা শুরু হয়েছিল কালই।

Advertisement

২৪ ঘণ্টার কাটার আগে সেই জল্পনাই সত্যি হল। ভোটের লড়াই থেকে ছিটকে গেলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্য। সূত্রের খবর, তাঁর হলফনামায় একাধিক ত্রুটির কারনেই তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। তার জায়গাতে ‘বিকল্প’ বা ‘ডামি’ প্রার্থী হিসেবে সোমনাথ দত্তকে জায়গা করে দেওয়া হল। এই প্রসঙ্গে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, “টেকনিক্যাল কারনে অভিনব ভট্টাচার্যের মনোনয়ন পাশ হয়নি। বিকল্প প্রার্থী হিসেবে সোমনাথ দত্ত প্রার্থী হলেন। অভিনব রেসের প্রথম রানার ছিলেন। আজ তাঁর হাতের ঝান্ডাটা সোমনাথের হাতে পাস করা হল। কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। জোড়াফুলের কর্মীরা টিম হিসেবে ভোটের লড়াই করবে। ২০১৬-র পর ৪ মে কৃষ্ণনগর উত্তরে জোড়াফুল ফুটবে।” কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে অভিনবের বদলে তৃণমূলের বাজি সোমনাথ। বৃহস্পতিবার মনোনয়নের পর থেকে প্রার্থী পদ নিয়ে জল্পনা সূত্রপাত হলেও শুক্রবার স্ক্রুটনির পর সবটা জলের মতো পরিষ্কার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.