Mamata Banerjee

‘কষ্ট করে হাসপাতালে ছুটতে হবে না’, নির্বাচনী সভা থেকে ‘দুয়ারে স্বাস্থ্য’-র প্রতিশ্রুতি ‘দিদি’র

চতুর্থবার তৃণমূল সরকারে এলেই 'দুয়ারে স্বাস্থ্য'। বাড়ির কাছেই সরকারি ক্যাম্প থেকে চিকিৎসা মিলবে। ক্যাম্পে সর্বক্ষণ ডাক্তার-নার্সরা থাকবেন। থাকবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ির সভা থেকে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৬:১৩

options
link
‘কষ্ট করে হাসপাতালে ছুটতে হবে না’, নির্বাচনী সভা থেকে ‘দুয়ারে স্বাস্থ্য’-র প্রতিশ্রুতি ‘দিদি’র
ডাবগ্রাম-ফুলবাড়িতে নির্বাচনী জনসভায় মমতা। নিজস্ব ছবি।

আট থেকে আশি। কোনও ভেদাভেদ নেই, সব বয়সের মানুষের জন্যই স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে ঘরে ঘরে। বাড়ির কাছেই বসবে সরকারি ক্যাম্প। স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানের ঠিকানা হতে চলেছে তৃণমূল সরকারের ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্প। অভিজ্ঞ চিকিৎসক, নার্সদের পরামর্শে প্রাথমিক চিকিৎসার সমস্ত সুবিধা পাবেন বাংলার মানুষ।

Advertisement

আর কষ্ট করে হাসপাতালে ছুটতে হবে না। সরকারি হাসপাতালে পরিষেবা পেতে কোনও হয়রানির শিকার হতে হবে না। এবার ডাক্তার, নার্সরাই পৌঁছে যাবেন আপনার ‘দুয়ারে’। বাড়ির কাছেই বসবে স্বাস্থ্য ক্যাম্প। চতুর্থবার ক্ষমতায় এলে বাস্তবায়িত হবে তৃণমূল কংগ্রেসের ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রকল্প। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রতি এলাকার বুথে বুথে ‘দুয়ারে স্বাস্থ্য’ ক্যাম্প বসবে, কষ্ট করে হাসপাতালে গিয়ে হত্যে দিতে হবে না সাধারণ মানুষকে। বাড়ির কাছেই সরকারি ক্যাম্প থেকে চিকিৎসা মিলবে। ক্যাম্পে সর্বক্ষণ ডাক্তার-নার্সরা থাকবেন। থাকবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা।

গত ২০ মার্চ তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার থেকে দুয়ারে চিকিৎসা করব।’ এই প্রকল্পের আওতায় প্রতি এলাকার বুথে বুথে ‘দুয়ারে স্বাস্থ্য’ ক্যাম্প বসবে, কষ্ট করে হাসপাতালে গিয়ে হত্যে দিতে হবে না সাধারণ মানুষকে। বাড়ির কাছেই সরকারি ক্যাম্প থেকে চিকিৎসা মিলবে। ক্যাম্পে সর্বক্ষণ ডাক্তার-নার্সরা থাকবেন। থাকবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। নির্বাচনী (West Bengal Assembly Election) প্রচারের প্রথম দিনেই উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ির সভা থেকে প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

‘২১-এর বিধানসভা নির্বাচনের আগে, ‘দুয়ারে সরকার’ প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বিভিন্ন এলাকায় শিবির করে, এক ছাতার তলায় একাধিক সরকারি পরিষেবা পেতেন সাধারণ মানুষ। ২০২৩- এ তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকার’কে সেরা সম্মান দিয়েছিল কেন্দ্র। এবার বাংলার মানুষের সেবায় তৃণমূলের ‘দুয়ারে স্বাস্থ্য’ প্রতিজ্ঞাও রাজ্যবাসীর মন কাড়বে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস।

স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লক্ষের বার্ষিক স্বাস্থ্যবিমার সুবিধা ইতিমধ্যেই পান রাজ্যবাসী। সরকারি হাসপাতাল থেকে মাল্টি স্পেশালিটি হাসপাতালেও চিকিৎসা করানোর সুবিধা রয়েছে এই প্রকল্পের আওতায়। এছাড়াও সমব্যথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পে সাধারণ মানুষের উপকারের কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘কথার কথা নয়, কাজে করে দেখায় তৃণমূল সরকার’। ‘টিভিতে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েই বিজেপি খালাস, মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেয় একমাত্র তৃণমূল কংগ্রেস।’ জনসেবামূলক পরিষেবার প্রসঙ্গে উত্তরবঙ্গে দাঁড়িয়েই বিজেপিকে একহাত নেন মমতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.