West Bengal Assembly Election

শয়ে শয়ে নাম বাদ কমিশনের খাতায়! মালদহে শাহকে মমতা বললেন, ‘এদের মুখোমুখি দাঁড়ান’

নাম বাদ যাওয়া ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করার কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। শাসকদল তাঁদের সাহায্য করবে বলে জানিয়েছেন মমতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৬:৫৯

options
link
শয়ে শয়ে নাম বাদ কমিশনের খাতায়! মালদহে শাহকে মমতা বললেন, ‘এদের মুখোমুখি দাঁড়ান’
শনিবার মানিকচকের এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মালদহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। পাশাপাশি বিপুল ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে ফের কমিশনকে বিঁধেছেন তৃণমূলনেত্রী। বলেন, “এতজনের নাম বাদ গেলে ভোট (West Bengal Assembly Election) কে দেবে? ভ্যানিশ কুমার?” সঙ্গে ‘ডিলিটেড’ ভোটারদের ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement

সভা থেকে দলীয় নেতৃত্বকে মমতার নির্দেশ, বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। মমতা বলেন, “ভোটের প্রচারের পাশাপাশি বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। আমরা আইনি সাহায্য দেব। এ বিষয়ে কথাও হয়েছে।”

আজ, শনিবার মানিকচকের এনায়েতপুর গ্রামীণ গ্রন্থাগার ফুটবল ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরছিলেন তিনি। এসআইআর প্রসঙ্গে যেতেই উপস্থিত জনতাকে মমতা প্রশ্ন করেন, কত জনের নাম বাদ গিয়েছে? উপস্থিত জনতার একাংশ হাত তুলে জানান তাঁদের নাম বাদ গিয়েছে। তা দেখে ‘স্তম্ভিত’ মমতা বলেন, “এতজনের নাম বাদ! তাহলে ভোট কে দেবে? ভ্যানিশ কুমার?” পাশাপাশি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নাম ‘কাটার, দুরাচারী সরকার’ বলে আক্রমণ করেন। তারপরই অগ্নিকন্যা অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “চ্যালেঞ্জ করছি অমিত শাহ এখানে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলুন।” বিজেপির নির্দেশ মেনে কমিশন বেছে বেছে সংখ্যালঘুদের এলাকায় নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গেরুয়া শিবিরকে বিঁধে তিনি বলেন, “বিজেপি কোনও ধর্ম মানে না। ওদের ধর্ম দাঙ্গা করা।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সভা থেকে দলীয় নেতৃত্বকে মমতার নির্দেশ, বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। মমতা বলেন, “ভোটের প্রচারের পাশাপাশি বাদ যাওয়া প্রতিটি ভোটারকে সাহায্য করতে হবে। আমরা আইনি সাহায্য দেব। এ বিষয়ে কথাও হয়েছে।” কেন্দ্রীয় সরকার, কমিশনকে আক্রমণের পাশাপাশি ‘ডিলিটেড’ ভোটারদের শান্ত থাকার কথাও বলেছেন মমতা। বলেন, “ট্রাইব্যুনালে আবেদন করুন। আমরা সাহায্য করব। কিন্তু বিচারপতিদের কাছে যাবেন না।” মোথাবাড়ি প্রসঙ্গ তুলে বলেন, “দেখলেন তো কী হল? বাইরে থেকে লোক এসে ঝামেলা করল। গ্রেপ্তার হতে হচ্ছে স্থানীয়দের।”  

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.