তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর কেন হবে না? ইসলামপুরের সভা থেকে বিজেপিকে বিঁধে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুধু তাই নয়, দমদম বিমানবন্দরে তাঁর গাড়ি চেকিংয়েও চেষ্টা করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ তাঁর। মমতা বলেন, ”আজ দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো, আমি চাই চেক করো” আর এই প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না?
এই বিষয়ে আরও খবর
মমতা বলেন, ”আজ দমদম বিমানবন্দরে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী। আমি বললাম, চেক করো, আমি চাই চেক করো” আর এই প্রসঙ্গেই তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না?
ভোটের (West Bengal Assembly Election) দিন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের আগে আজ, বুধবার ইসলামপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই সভা থেকেই গাড়ি তল্লাশি বিতর্কে মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলের সমস্ত গাড়িতে তল্লাশি হলে কেন বিজেপি নেতাদের গাড়ি তল্লাশি হবে না? এভাবেই কি নির্বাচন চলবে?” এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, ”কেন্দ্রীয় নেতাদের গাড়িতে টাকা আসে। সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কি কি আসে সব আমি জানি।”
শুধু তাই নয়, কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করে মমতা বলেন, ”যদি সাহস থাকে প্রত্যেকদিন আমার গাড়িতে তল্লাশি চালাও। আজ যেভাবে দমদম বিমানবন্দরে তল্লাশিতে এসেছিল, তাতে আমি খুশি। বিজেপির মতো আমি চোর, ডাকাত নই। আমি রাজনীতি করি। সরকারের থেকে এক পয়সা স্যালারিও নিই না।’’
বলে রাখা প্রয়োজন, ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের একটি হোয়াটস অ্যাপ মেসেজকে কেন্দ্র করে। মঙ্গলবার তৃণমূলের তরফে একটি হোয়াটস অ্যাপ মেসেজ প্রকাশ্যে আনা হয়। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ কমিশন দেয় বলে অভিযোগ। সেই মেসেজ ঘিরেই উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যে এই বিষয়ে আইনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার গাড়ি তল্লাশি নিয়ে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তম কুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্ম শতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ



