ভোটের (Bengal Election 2026) মুখে জমি দুর্নীতিতে ইডির স্ক্যানারে দেবাশিস কুমার। শুক্রবার সকাল থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে তল্লাশির সঙ্গে জমি দুর্নীতি মামলার কোনও যোগ রয়েছে কিনা, তা স্পষ্ট নয়। আয়কর তল্লাশি নিয়ে কোচবিহারের সভা থেকে তোপ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
এই বিষয়ে আরও খবর
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ।”
শুক্রবার কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রাসমেলা ময়দানে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই সভামঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করেন তিনি। বলেন, “কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছে। আর আমার প্রার্থীর বাড়ি, পার্টি অফিসে তল্লাশি করছে। আমার বিমানেও তল্লাশি করতে গিয়েছিল। নির্লজ্জ, বেহায়া, সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু, কাপুরুষ।” ভোটবাক্সে মানুষ জবাব দেবেন বলেই ‘আত্মবিশ্বাসী’ তৃণমূলনেত্রী। বিজেপির বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। এভাবে ভোটের মুখে শাসক শিবিরকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেই দাবি মমতার।
বলে রাখা ভালো, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। একটু বেলার দিকে প্রার্থীর শ্বশুরবাড়িতেও তল্লাশি করা হয়। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছন তৃণমূল সমর্থকরা। সেখানে স্লোগান তোলেন তাঁরা। অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটেন আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ম বিরুদ্ধ। এই ঘটনায় ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীরা। ক্ষোভপ্রকাশ করেন খোদ তৃণমূলনেত্রীও।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর



