Bengal Election 2026

‘আমার কেন্দ্রের তিনটি ওয়ার্ডকে বেছেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাতে’, বিস্ফোরক মমতা

এভাবে তাঁকে বিপাকে ফেলা যাবে না, তাও বুঝিয়ে দিলেন মমতা। বললেন, 'যেখানে তুমি গন্ডগোল করবে, আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৮:৫১

options
link
‘আমার কেন্দ্রের তিনটি ওয়ার্ডকে বেছেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছাপ্পা করাতে’, বিস্ফোরক মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

কমিশনের বিরুদ্ধে একাধিকবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার জগদ্দলের সভা থেকে বিস্ফোরক দাবি করলেন তিনি। বললেন, “আমার কেন্দ্রের তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে!” তবে এভাবে তাঁকে বিপাকে ফেলা যাবে না, তাও বুঝিয়ে দিলেন মমতা। বললেন, “যেখানে তুমি গন্ডগোল করবে, আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে।”

Advertisement

প্রতিদিন একের পর এক জনসভা। ছাব্বিশের নির্বাচনকে (Bengal Election 2026) পাখির চোখ করে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জগদ্দলে সোমনাথ শ্যামের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি। সেখান থেকেই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন, “আমার কেন্দ্রের তিনটে ওয়ার্ড বেছে নিয়েছে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে! তার মধ্যে ৭৭, ৬৩ নম্বর ওয়ার্ড আছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করাবে। এমন ধাপ্পা দেব না, বুঝবে ঠ্যালা। ধোঁকার ডালনা খাওয়াব। বিচুটি পাতার ঝোল খাওয়াব। তুমি আমাকে চেনো না। যেখানে তুমি গন্ডগোল করবে, আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে! আমাকে তুমি ব্যান করবে? আমাকে ব্যান করলে সারা ভারত, সারা পৃথিবী দেখাবে!”

Advertisement

ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে পুরোপুরি অ্যাকশন মোডে পুলিশ-ইডি-সিবিআই। কয়েকদিনের ব্যবধানে একাধিক গ্রেপ্তারির ঘটনা প্রকাশ্যে এসেছে। এদিন মঞ্চ থেকে সোমনাথ শ্যামকে গ্রেপ্তারির আশঙ্কা প্রকাশ করলেন মমতা। বললেন, “যদি ধরেও নিই শ্যামকে গ্রেপ্তার করে, আপনারা কি ভয় পাবেন?” এরপরই মমতা বলেন, “মা-বোনেরা ঘরে যা আছে তাই নিয়ে বেরবেন। আর বেরিয়ে একটা ভোটও দেবেন না বিজেপিকে। কোনও জায়গায় আটকালে শুনবেন না। পোলিং থেকে কাউন্টিংয়ের জন্য মেশিন যাবে, ওখানে ইভিএম চেঞ্জ করতে পারে। এটা ওদের প্ল্যান। ওদের কোনও কারচুপি করতে দেবেন না।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.