Mamata Banerjee

কেন রাতারাতি মুখ্যসচিব-ডিজি-সিপি বদল? জ্ঞানেশ কুমারকে ‘পত্রবোমা’ ক্ষুব্ধ মমতার

রাজ্যের মুখ্যসচিব-সহ পুলিশ প্রশাসনের এত শীর্ষকর্তাদের বদলি কেন? সেই বদলি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে 'পত্রবোমা' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ জানতে চেয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১২:১০

options
link
কেন রাতারাতি মুখ্যসচিব-ডিজি-সিপি বদল? জ্ঞানেশ কুমারকে ‘পত্রবোমা’ ক্ষুব্ধ মমতার
ফাইল ছবি।

রাজ্যের মুখ্যসচিব-ডিজি, সিপি- সহ পুলিশ প্রশাসনের এত শীর্ষকর্তাদের বদলি কেন? সেই বদলি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! কারণ জানতে চেয়ে এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আগেই উষ্মাপ্রকাশ করেছিলেন তিনি। এবার মুখ্যসচিব-সহ পুলিশ-প্রশাসনের একাধিক শীর্ষকর্তার বদলি বিষয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

Advertisement

রাজ্যে বিধানসভা ভোট (West Bengal Assembly Election) ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনারকে বদলি করা হয়েছিল রাতারাতি। তা ছিল নজিরবিহীন। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনে একাধিক বদলি ঘোষণা করল কমিশন। নির্বাচনী বিধি লাগু হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি – সমস্ত শীর্ষপদেই বদল করা হল। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে, জগদীশ প্রসাদ মিনার জায়গায় নতুন স্বরাষ্ট্রসচিব হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস সংঘমিত্রা ঘোষ। তাঁকে হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি নিযুক্ত করেছে কমিশন। তিনি নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিব ছিলেন। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে নতুন নাম জানতে চাওয়া হয়। সেটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে সেসব কিছু করা হয়নি। চিঠিতে এই বিষয় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয় রাজ্য পুলিশের ডিজি পদে পীযূষ পাণ্ডের বদলে আপাতত দায়িত্ব দেওয়া হল সিদ্ধিনাথ গুপ্তাকে। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরানো হল। এই পদে এলেন অজয় নন্দা। এডিজি, আইনশৃঙ্খলা পদে বিনীত গোয়েলের বদলে দায়িত্বে এলেন অজয় মুকুন্দ রানাডে। নির্বাচন কমিশন রবিবারই বিধানসভা ভোটের দিনক্ষণ প্রকাশ করেছে। তারপরই এমনভাবে রাতারাতি প্রশাসনিক পদে কমিশনের নির্দেশে রদবদল, কার্যত নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের। এই বিষয়েই এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা।

Advertisement

একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজ্য সরকারের কাছে নতুন নাম জানতে চাওয়া হয়। সেটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে সেসব কিছু করা হয়নি। চিঠিতে এই বিষয় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও অভিযোগ, কমিশন ও রাজ্য প্রশাসনের কাজের রীতি মানা হয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। ক্ষমতা প্রয়োগ ছাড়াও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুন্ন রাখবে কমিশন, সেই কথাও তিনি লিখেছেন।  

সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে একহাত নিয়ে পরে মঞ্চ থেকে মমতা বলেন, “বাঙালি মহিলা চিফ সেক্রেটারিকে বদলে দিয়েছেন। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন।”

এদিন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কমিশনকে একহাত নিয়ে পরে মঞ্চ থেকে মমতা বলেন, “বাঙালি মহিলা চিফ সেক্রেটারিকে বদলে দিয়েছেন। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন।” শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দেওয়া হয়েছে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এরপরেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.