West Bengal Assembly Election

শেষ প্রচারে যাদবপুর থেকে ভবানীপুর! ২৭শে কলকাতার রাজপথে মহামিছিল মমতার

এই দিনই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। ওই দিন দুপুরে যাদবপুরের ৮ বি থেকে মহামিছিল শুরু কথা তৃণমূলনেত্রীর। এই মিছিলে যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা, ভবানীপুর এই কেন্দ্রগুলি ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
কৃষ্ণকুমার দাস
কৃষ্ণকুমার দাস

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ২০:০৭

options
link
শেষ প্রচারে যাদবপুর থেকে ভবানীপুর! ২৭শে কলকাতার রাজপথে মহামিছিল মমতার
ফাইল ছবি।

২৭ এপ্রিল ‘ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে’র শেষ প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শেষ দিন কলকাতার রাজপথে মহামিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। যাদবপুর থেকে মিছিল শুরু হবে। শেষ হবে ভবানীপুরে। এই মহামিছিলে টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা, ভবানীপুর এই কেন্দ্রগুলি ছুঁয়ে যাবেন মমতা। এমনটাই খবর তৃণমূল সূত্রে।

Advertisement

৮বি থেকে মিছিল শুরু হয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হবে বলে খবর তৃণমূল সূত্রে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের তারিখ পরিবর্তন করে ২৭ তারিখ করা হয়েছে। এই দিনই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারের শেষ দিন। ওই দিন দুপুরে যাদবপুরের ৮ বি থেকে মহামিছিল শুরু কথা তৃণমূলনেত্রীর। এই মিছিল যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, রাসবিহারী, কসবা, ভবানীপুর বিধানসভা আসনগুলি ছুঁয়ে যাবে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ৮বি থেকে মিছিল শুরু হয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে ভবানীপুরে মহামিছিল শেষ হবে। এই মিছিলে তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি হাঁটবেন টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, যাদবপুরের দেবব্রত মজুমদার, রাসবিহারীর দেবাশিস কুমার, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও কসবার জাভেদ খানরা। থাকবেন স্থানীয় নেতানেত্রীরাও। এই কেন্দ্রগুলি ছুঁয়ে নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে মহামিছিল শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নির্বাচনী প্রচারে রাজ্যজুড়ে প্রচার করেছেন তৃণমূলনেত্রী। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)। ওই দিন ১৫২টি কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য ঠিক হবে। আজ, মঙ্গলবার ওই বিধানসভাগুলিতে প্রচারের সময় শেষ হয়েছে। নির্বাচন ঘোষণার পর থেকে বিশেষ করে ওই ১৫২টি কেন্দ্রই নজর দিয়েছিলেন মমতা। নিজের কেন্দ্র ভবানীপুর সামলানোর দায়িত্ব দিয়েছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের উপর। এবার নিজের-সহ কলকাতার ও পার্শ্ববর্তী কেন্দ্রগুলিতে নজর দিয়েছেন তিনি। বাকি জায়গায় মিছিল ও সভার পর ২৭ তারিখ কলকাতার ছয়টি কেন্দ্র ছুঁয়ে মহামিছিল করবেন মমতা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.