Mamata Banerjee

বিজেপির পাল থেকে ‘উত্তুরে’ হাওয়া কাড়তে মা-বোনেরাই ভরসা মমতার

উত্তরবঙ্গে ময়নাগুড়িতে সভার মধ্যে দিয়ে এবারের নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে উত্তরবঙ্গের মহিলাদের প্রতি বড় বার্তা দিলেন নেত্রী। বিজেপির পাল থেকে 'উত্তুরে' হাওয়া কাড়তে মা-বোনেরাই ভরসা মমতার।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৪:৫৮

options
link
বিজেপির পাল থেকে ‘উত্তুরে’ হাওয়া কাড়তে মা-বোনেরাই ভরসা মমতার
ময়নাগুড়ির সভায় মহিলাদের ভিড়।

উত্তরবঙ্গে ময়নাগুড়িতে সভার মধ্যে দিয়ে এবারের নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে উত্তরবঙ্গের মহিলাদের প্রতি বার্তা দিলেন নেত্রী। বিজেপির পাল থেকে ‘উত্তুরে’ হাওয়া কাড়তে মা-বোনেরাই ভরসা মমতার। উন্নয়নের বার্তা দিয়ে মহিলা ভোটব্যাঙ্ককে নিজের দিকে রাখতে বড় বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Advertisement

ভোটের (Bengal Election 2026) সময় বিজেপি ঝামেলা করতে এলে ‘মা-বোনেরা’ প্রতিহত করতে এগিয়ে যাবেন। ‘যে রাঁধে, সে চুলও বাঁধে’, সেই বার্তাই এদিনের সভামঞ্চ থেকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, রাজ্য সরকারের শুরু করা মহিলাদের প্রকল্পগুলির কথা আরও একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বাংলার মহিলাদের জন্য চলা লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন ধরে চলবে সেই কথাও জানান তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
West Bengal Assembly Election: Mamata Banerjee's trust is in women in North Bengal
ময়নাগুড়িতে প্রচারে মমতা।

উত্তরবঙ্গে আজ, বুধবার তিনটি জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন বেলা ১২টার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভাটি করেন ময়নাগুড়িতে। সভাস্থলে সকাল থেকেই ভিড় করেন সাধারণ মানুষ। সভামঞ্চের সামনেই উপস্থিত ছিলেন অগুণিত সাধারণ মহিলা। তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কের বড় অংশ মহিলারা! বাংলার মা-বোনেদের জীবনের উন্নতির জন্য সবসময়ই কাজ করে চলেছেন নেত্রী। এদিন সভায় আরও একবার মহিলাদের জন্য উন্নয়নের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো।

Advertisement

উত্তরবঙ্গে বিজেপি বরাবরই নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রেখেছে। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির উত্তরবঙ্গ থেকেই বেশি আসন জিতেছে। এবারও উত্তরবঙ্গের আসন ধরে রাখতে অঙ্ক কষছে বঙ্গ বিজেপি। এদিকে উত্তরে ভালো ফল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেজন্যই বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। আর সেখানেই নেত্রীর লক্ষ্য উত্তরের মহিলারা। সেজন্য আরও বেশি করে মহিলাদের প্রতি বার্তা দিলেন তিনি। 

West Bengal Assembly Election: Mamata Banerjee's trust is in women in North Bengal
ময়নাগুড়ির সভায় মহিলাদের ভিড়। নিজস্ব চিত্র

এসআইআরে (West Bengal SIR) পরিকল্পনা করে বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হয়েছে! এই অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয়, চা বাগানের উন্নতির জন্য, শ্রমিকদের উন্নতির জন্য কাজ করছে সরকার। সেই বার্তাও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ওই জলপাইগুড়ি চা বাগান এলাকা। শ্রমিকদের মধ্যে অধিকাংশই মহিলারা। কাজেই উন্নয়নের বার্তা দিয়ে উত্তরের বাসিন্দা ‘মা-বোনেদের’ উন্নয়নের বার্তা দিলেন তিনি। শুধু তাই নয়, মা-বোনদের জন্য চলা উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও আরও একবার মনে করিয়ে দেন তিনি। বিজেপি ভোট লুটের চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা করেছেন নেত্রী। বিজেপিকে রুখতে ‘মা-বোনেরা সামনে এগিয়ে যাবেন’, সেই বার্তাও দিয়েছেন তিনি।

লক্ষ্মীর ভাণ্ডার যত দিন চাইবেন, পাবেন। সেই কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রীকে। উত্তরবঙ্গে ভোটব্যাঙ্ককে আরও বাড়াতে মহিলাদের সামনে রাখলেন নেত্রী! এমনই মনে করছে রাজনৈতিক মহল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.