সেলফি তুলুন বা গ্রুপ ফটো। মুখ্যমন্ত্রী একেবারে আপনার পাশে দাঁড়িয়ে! অভিনব প্রচারে চমক তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাটআউট লাগানো ফটো বুথ বা সেলফি কর্নার তৈরি করা হল ভবানীপুরে। জানা গিয়েছে, ভবানীপুরের প্রত্যেকটি ওয়ার্ডেই এই ফটো বুথ বসানোর পরিকল্পনা করেছেন ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আপাতত ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে একটি ফটো বুথ বসানো হয়েছে।
ভবানীপুরের ‘ঘরের মেয়ে’র জনপ্রিয়তা নতুন করে প্রমাণ করার দরকার নেই বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস। জয়ের ক্ষেত্রে দলের আত্মবিশ্বাস যে ১০০ শতাংশ তা ভবানীপুরের দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে বলেই দাবি দলের সমর্থকদের। কিন্তু তাতে কী? প্রচারে যেন খামতি না থাকে, সেদিকেও নজর রয়েছে দলীয় কর্মীদের।
দেওয়াল লিখন, পোস্টার, ডিজিটাল মাধ্যমে প্রচারের পাশাপাশি জনসংযোগের নতুন পথ দেখাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। জনসংযোগের মাধ্যম হিসেবে মুখ্যমন্ত্রীর কাটআউট দেওয়া ফটো বুথ তৈরি করা হয়েছে সেখানে। ভোটের আগেই প্রত্যেকটি ওয়ার্ডে ফটো বুথ বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ৭৩ নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী ছবি দেওয়া ফটো বুথে ছবি তুলতে মানুষের ভিড় চোখে পড়ার মতো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?