Advertisement
Advertisement
Abhisekh Banerjee

লাভপুরে অভিষেকের সভামঞ্চে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা

বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভা শেষে মঞ্চের একাংশে আগুন দেখা যায়। দমকল বিভাগের কর্মীরা দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সেসময় বক্তব্য শেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন বলেই খবর।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২০:৪১

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ২০:৪১

options
link
লাভপুরে অভিষেকের সভামঞ্চে আগুন, কারণ নিয়ে ধোঁয়াশা zoom
লাভপুরে অভিষেকের সভামঞ্চে আগুন। নিজস্ব চিত্র

আজ, শনিবার বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) সভা ছিল। সেই সভা শেষে মঞ্চের একাংশে আগুন দেখা যায়! ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বিভাগের কর্মীরা দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণে আনেন। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপদে রয়েছেন বলেই খবর। আগুন লাগার অনতি আগেই বক্তব্য শেষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঞ্চ থেকে নেমে গিয়েছিলেন বলেই খবর। কিছু সময় পরেই পরিস্থিতি আয়ত্তে আসে।

আজ, শনিবার বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। এদিন বেলায় মঞ্চে উঠে ভাষণ শুরু করেন অভিষেক। কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে দোষেন তিনি। রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে কেন্দ্রের মোদি সরকার! সাধারণ মানুষদের মধ্যে বিভেদ তৈরির কাজ করছে বিজেপি, সেই অভিযোগ আরও একবার করেছেন অভিষেক। রাজ্য সরকার বাংলার মানুষের পাশে আছে। রাজ্যের উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। আগামী দিনের জন্য উন্নয়নমূলক কাজের খতিয়ানও মঞ্চ থেকে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement
West Bengal Assembly Election 2026: Fire breaks out at Abhishek Banerjee's rally in Birbhum
আগুন নেভাতে ব্যস্ত দমকলকর্মীরা। নিজস্ব চিত্র

সভা শেষে মঞ্চ ছাড়েন অভিষেক। হেলিপ্যাডের দিকে তিনি রওনা দিয়েছিলেন। সেসময়ই আতঙ্ক ছড়ায় সভামঞ্চ ও আশপাশে। মঞ্চের ছাদের একাংশ থেকে ধোয়া বার হতে দেখা যায়। উপরের অংশের কাপড় পুড়ে আগুন জ্বলতে দেখা যায়। সভাস্থলেই নিরাপত্তার জন্য দমকলকর্মীরা উপস্থিত ছিলেন। দ্রুত তাঁরা মঞ্চে উঠে আগুন নেভানোর কাজ শুরু করেন। মঞ্চের আশপাশ ফাঁকা করে দেওয়া হয়। সাধারণ মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। কিছু সময়ের মধ্যেই ওই আগুন নিয়ন্ত্রণ আসে।

কিন্তু কীভাবে লাগল ওই আগুন? শর্টসার্কিট থেকে কি ওই আগুন লেগেছে? নাকি অন্য কোনও বিষয়? সেই প্রশ্ন উঠেছে। দমকল ও পুলিশ আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় সাময়িক আতঙ্ক, চাঞ্চল্য ছড়িয়েছিল। লাভপুর থেকে ভগবানগোলায় এদিন জনসভা করার কথা ছিল অভিষেকের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কপ্টার নামতে বাধা পায়। তাই রুট ঘুরিয়ে কলকাতায় ফিরছেন অভিষেক। কলকাতা থেকে ভারচুয়ালি ভগবানগোলার প্রার্থীর হয়ে প্রচার করবেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.