পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যে মিটেছে ভোটপর্ব। এবার সরকার গঠনের পালা। আজ থেকে এই সমস্ত রাজ্যগুলি থেকে তুলে নেওয়া হল নির্বাচনী আচরণবিধি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। শুধু ৫ রাজ্যই নয়, যেসব রাজ্যে উপনির্বাচন ছিল, সেখান থেকেও প্রত্যাহার করে নেওয়া হল আদর্শ আচরণবিধি। এই মর্মে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির পাশাপাশি গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ত্রিপুরার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে নোটিস পৌঁছেছে। আজ অর্থাৎ ৭ মে থেকে এই সমস্ত রাজ্যে উঠে গেল নির্বাচনী আচরণবিধি।
আরও পড়ুন:
তবে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহারের ক্ষেত্রে একটি কেবল ব্যতিক্রম রয়েছে। গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের সময়ে বিস্তর গোলযোগের অভিযোগ ওঠায় এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। আগামী ২১ মে পশ্চিমবঙ্গের ফলতায় ফের ভোট। ২৪ মে ফলপ্রকাশ। তাই এই কেন্দ্রে এখনও জারি থাকছে নির্বাচনী আচরণবিধি।
গত ১৫ মার্চ বাংলা-সহ পাঁচ রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তার পরেরদিন থেকেই লাগু হয়েছিল আদর্শ নির্বাচনী আচরণবিধি। তা জারি ছিল টানা প্রায় দু’মাস। গত ৪ মে এই রাজ্যগুলিতে বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। ৯ মে বঙ্গে সরকার গঠন। বাকি রাজ্যগুলিতেও এরই মধ্যে নতুন সরকার শপথ নেবে। তাই এসব রাজ্য থেকে আদর্শ নির্বাচনী বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল কমিশন। বৃহস্পতিবার কমিশনের সচিব প্রফুল্ল অবস্থি সংশ্লিষ্ট রাজ্যগুলিতে এই মর্মে চিঠি পাঠিয়েছেন। পাঁচ রাজ্য ছাড়াও গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, ত্রিপুরায় উপনির্বাচন ছিল। তার জন্যও জারি ছিল নির্বাচনী বিধি। কিন্তু আজ থেকে এসব রাজ্যেও তা উঠে গেল। এখন থেকে আগের মতোই সংশ্লিষ্ট রাজ্যের সরকার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারবে। আর ভোটপর্ব পুরোপুরি মিটে যাওয়ায় এ রাজ্যে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক এন কে মিশ্রকেও অব্যাহতি দেওয়া হল।
তবে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহারের ক্ষেত্রে একটি কেবল ব্যতিক্রম রয়েছে। গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের সময়ে বিস্তর গোলযোগের অভিযোগ ওঠায় এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। আগামী ২১ মে পশ্চিমবঙ্গের ফলতায় ফের ভোট। ২৪ মে ফলপ্রকাশ। তাই এই কেন্দ্রে এখনও জারি থাকছে নির্বাচনী আচরণবিধি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ধর্ম বদলে মুসলিম হলেই মিলবে না ওবিসি সংরক্ষণ! সাফ জানাল আদালত
-
দেশের এবার ছুটবে হাইড্রোজেন ট্রেন! হরিয়ানায় সফল পরীক্ষা, কবে শুরু যাত্রী পরিষেবা?
-
অফিসে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করছেন? হাত দুর্বল লাগে, তালু ঘামে? স্নায়ুর সমস্যা নয় তো!
-
বিরিয়ানিতে বিষ! বনগাঁয় সিল দোকান, খাবারের মান যাচাইয়ে অভিযান খাদ্য দপ্তরের
-
তামান্না খুনে ধৃত বেড়ে ১৯, ট্রানজিন্ট রিমান্ডে আনা হল মিনারুলকে, আরও পাঁচজনের খোঁজে পুলিশ