ছাব্বিশের ভোটে (West Bengal Elections 2026) বাংলার ২৯৪ আসনে কংগ্রেস একা লড়ছে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফা ভোটের আগে দলীয় প্রার্থীদের সমর্থনে একদফা প্রচার সেরে গিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রিয়াঙ্কার আসার কথা থাকলেও সফরসূচি চূড়ান্ত নয়। আগামী সপ্তাহে প্রচারে আসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার মাঝে সপ্তাহান্তে বঙ্গভোটের প্রচার সারলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin)। রবিবার তিনি শ্রীরামপুরের ‘হাত’ শিবিরের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে প্রচারে এসেছিলেন তিনি। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে দেশের ধর্মনিরপেক্ষ প্রকৃতির কথা তুলে ধরে তাঁর মন্তব্য, ‘‘বিজেপি সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। জাতপাতের নামে ধর্মীয় বিভাজন করছে। তারা দেশের মানুষের উন্নয়ন করছে না। দেশ পিছিয়ে পড়ছে।”
আরও পড়ুন:
দেশে কংগ্রেসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আজহার বলেন, ‘‘কংগ্রেস ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে। দেশের আর্থিক ও সার্বিক বিকাশ তখনই ঘটবে, যখন বিজেপির মতো দলকে দিল্লির মসনদ থেকে টেনে নামানো হবে। সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। শ্রীরামপুর কেন্দ্রে ভদ্র,শিক্ষিত শুভঙ্কর সরকারকে জিতিয়ে এনে দিল্লিতে কংগ্রেসের হাত যদি শক্ত করেন, তাহলেই বিজেপিকে ধাক্কা দেওয়া যাবে।”
রবিবার শ্রীরামপুর বটতলায় দলীয় প্রার্থী শুভঙ্কর সরকারে সমর্থনে নির্বাচনী সভায় এসেছিলেন আজহারউদ্দিন। রাহুল গান্ধীর মতো তৃণমূলকেও একহাত নিয়ে তাঁর বক্তব্য, ‘‘আপনারা বাংলা থেকে সিপিএমের মতো দলকে তাড়িয়েছেন। বাংলায় পরিবর্তনের পর ১৫ বছর তৃণমূল শাসন করছে। কিন্তু বাংলায় কোনও উন্নতি হয়নি।” তবে তাঁর মূল নিশানায় ছিল বিজেপি। আজহারের কথায়, ‘‘ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ। এখানে আমরা সবাই মিলেমিশে থাকি। কিন্তু বিজেপি সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে। জাতপাতের নামে ধর্মীয় বিভাজন করছে। তারা দেশের মানুষের উন্নয়ন করছে না। দেশ পিছিয়ে পড়ছে।”
দেশে কংগ্রেসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আজহার বলেন, ‘‘কংগ্রেস ধর্ম নিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে। দেশের আর্থিক ও সার্বিক বিকাশ তখনই ঘটবে, যখন বিজেপির মতো দলকে দিল্লির মসনদ থেকে টেনে নামানো হবে। সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। শ্রীরামপুর কেন্দ্রে ভদ্র,শিক্ষিত শুভঙ্কর সরকারকে জিতিয়ে এনে দিল্লিতে কংগ্রেসের হাত যদি শক্ত করেন, তাহলেই বিজেপিকে ধাক্কা দেওয়া যাবে।” এদিনের সভায় ছিলেন শ্রীরামপুরের হাত শিবিরের প্রার্থী শুভঙ্কর সরকার, জাতীয় কংগ্রেসের নেতা গোলাম আহমেদ মীর ও প্রদেশ নেতা কুণাল বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রামমন্দিরে ‘চুরি’ করেই বাড়ি, ফার্মহাউজ, গাড়ি! ফুলেফেঁপে উঠেছিল শ্যালক-জামাইবাবু জুটি
-
স্ট্রিটফুড হিসেবে দেদার বিকোচ্ছে ফড়িং-রেশমকীট ভাজা, অক্টোপাস-ঝিনুকেও রসনা চিনে
-
বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বে বিদায়, নেতৃত্ব হারাচ্ছেন হরমনপ্রীত? মুখ খুললেন কোচ অমল
-
বিজেপি তো কাউকে তো বলেনি পার্টি করলে এক্সট্রা করে কাজ পাবে: মল্লিকা
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের