West Bengal Assembly Election

ভোটের মুখে কল্পতরু! লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত-মোয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মমতা

এবার মাসে ভাতা বাবদ কত টাকা পাবেন পুরোহিত-মোয়াজ্জেমরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ২০:৩২

options
link
ভোটের মুখে কল্পতরু! লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত-মোয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মমতা
লক্ষ্মীর ভাণ্ডারের পর পুরোহিত-ইমামদের ভাতা বাড়ালেন মমতা।

বিধানসভা নির্বাচনের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরোহিত-মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে পুরোহিত ও মোয়াজ্জেমরা ভাতা বাবদ মাসে পাবেন ২০০০ টাকা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত খুশি দুই সম্প্রদায়ের ধর্মগুরুরা।

Advertisement

 

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে পুরোহিত ও মোয়াজ্জেমরা ভাতা বাবদ মাসে পাবেন ২০০০ টাকা। আগে পেতেন মাসে ১৫০০ টাকা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্বদা আমজনতার পাশে, তা বলার অপেক্ষা রাখে না। পড়ুয়াদের জন্য প্রকল্পই শুধু নয়, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বেকার যুবক-যুবতীদের জন্য যুবসাথী, সাধ্য মতো সকলের পাশে দাঁড়িয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাজ্যে চালু রয়েছে পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা। এবার ভোটের মুখে সেই ভাতার পরিমান বাড়ানোর কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৫০০ টাকা করে ভাতা বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে পুরোহিত ও মোয়াজ্জেমরা ভাতা বাবদ মাসে পাবেন ২০০০ টাকা। আগে পেতেন মাসে ১৫০০ টাকা।

এই পোস্টেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন করে পুরোহিত এবং মোয়াজ্জেমরা যে আবেদনপত্র জমা দিয়েছেন, তাও রাজ্য সরকার দ্বারা অনুমোদিত হয়েছে। তিনি আরও লেখেন, “আমরা এমন একটি পরিবেশ গড়ে তুলছি যেখানে প্রতিটি সম্প্রদায়, ঐতিহ্যকে গুরুত্ব দেওয়া হয়, শক্তিশালী করা হয়। এর জন্য আমরা গর্বিত।” এই ভাতা বৃদ্ধি নিয়ে শাসকদলকে নিশানা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর কটাক্ষ, “পরাজয় নিশ্চিত বুঝেই ভাতা বৃদ্ধি করছে সরকার।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.