বর্ধমানে গণনাকেন্দ্রে রহস্যজনক ব্যক্তি। গণনাকেন্দ্রের ছাদ থেকে তাঁকে নামতে দেখা যায়। পরে আবার উঠেও যান। এই ভিডিও সোশাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই। ঘটনাস্থলে যান কমিশনের আধিকারিকরা। আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে আরও খবর
বর্ধমানের গোলাপবাগ উত্তর এলাাকায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে গণনাকেন্দ্র করা হয়েছে। এখানে পাঁচটি বিধানসভার ইভিএম রাখা রয়েছে। জামালপুর, গলসি, ভাতার, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর বিধানসভার মানুষের রায় ইভিএম বন্দি। কড়া নিরাপত্তায় রাখা রয়েছে ইভিএমগুলি। এরই মাঝে গতকাল শুক্রবার রাতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক ব্যক্তি পাঁচতলার ছাদ থেকে নিচের কোনও তলায় নামছেন।
এই ভিডিও ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসেন বিজেপি-তৃণমূলের প্রার্থীরা। আসেন কমিশনের আধিকারিকরাও। সন্দেহজনক কাজ হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি সরাজ ঘোষ। বিজেপির অভিযোগ উপরের তলা থেকে লাগাতার শব্দ আসছে। এছাড়াও তৃণমূলের আরও অভিযোগ, তিনটি বিধানসভার ইভিএম যেখানে রাখা আছে, সেখানে সিসিটিভি সময়ের থেকে ২ মিনিট আগে চলছে।
ভিডিও ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন কমিশনের অধিকারিকরা। আরও সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। এদিকে রহস্যময় ব্যক্তির সম্পর্কে জানা গিয়েছে, তিনি সিসিটিভি দায়িত্বে থাকা কর্মী। তার ফেলতে তিনি নেমে আসেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় গণনাকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানা গিয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
ভুলো বিল তৈরি করে কলকাতা পুলিশের ডিসি অফিসের ৫১ লাখ টাকা তছরূপ! গ্রেপ্তার সরকারি কর্তা
-
টি-২০ বিশ্বকাপ জয়ের রেকর্ড, ইংল্যান্ডকে হেলায় হারিয়ে সাতবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া
-
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
-
বদ্রীনাথে অনুদান চুরির তদন্তে চার সদস্যের কমিটি, সাত দিনের মধ্যে রিপোর্ট তলব
-
বাথরুমে লুকিয়ে দাড়ি কাটছেন স্ত্রী! ৩ বছর সংসারের পর এ দৃশ্যে স্তম্ভিত স্বামী, তারপর…



