“আগামী ৫ তারিখের পর আর কাটমানির নামে ভাইপোকে ট্যাক্স দিতে হবে না।” জোর গলায় এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ, শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে নিশানা করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আরও একবার আক্রমণ করেন তিনি। আগামী ৫ তারিখের পর রাজ্যে আর তৃণমূল সরকার থাকবে না। আরও একবার সেই বার্তা দিলেন শাহ।
এই বিষয়ে আরও খবর
গতকাল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় বিধানসভা নির্বাচন ছিল। প্রথম দফায় প্রচুর সংখ্যায় আসনে বিজেপি জিতবে। এমনই দাবি করছে বিজেপি। বসিরহাটে দ্বিতীয় দফায় ভোট। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র। রেখার সমর্থনে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করেন। সেখানেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। বছর দু’য়েক আগে সন্দেশখালি এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। তৃণমূল নেতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তির কথা সামনে এসেছিল। গ্রামের মহিলারা অত্যাচারিত হতেন! সেই অভিযোগও ওঠে। তদন্তে গিয়ে ইডি আধিকারিকরা শাহজাহান বাহিনীর হাতে আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে শেখ শাহজাহান আদালতের নির্দেশে জেলে। এবার বসিরহাট এলাকায় বিজেপি একাধিক আসন জেতার জন্য মরিয়া। সেই লক্ষ্যেই এদিন হিঙ্গলগঞ্জে জনসভা করলেন অমিত শাহ। মমতাকে নিশানা করে অমিত শাহ বলেন, “মমতাদি এবং তৃণমূলের নেতারা ২৬ হাজার যুবকের নিয়োগের জন্য ২০০ কোটি টাকা খেয়েছে। সব ফেরত দিতে হবে।”
অনুপ্রবেশকারী ইস্যুতে আরও একবার সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূল নেত্রীকে নিশানা করে শাহ বলেন, “মমতাদি নিজের ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে।” রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর বিজেপি সরকার আসবে। ”অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করে দেশের বাইরে পাঠানো হবে।” আরও একবার জোরালোভাবে সেই বার্তা দিয়েছেন। ফের পাচারপ্রসঙ্গ উঠে আসে শাহের গলায়। তিনি বলেন, “ভাইপোর আশীর্বাদে সারা বাংলায় গরু পাচার বেড়ে গিয়েছে। ৫ তারিখের পর কেউ গরুপাচারের চেষ্টা করলে জেলে ঢোকানো হবে।” কাটমানি প্রসঙ্গে শাহ বলেন, “কাটমানির নামে ভাইপোকে ট্যাক্স দিতে হবে না।” তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদেরও নিশানা করেছেন শাহ। তিনি বলেন, “২৯ তারিখ বাড়ির বাইরে বার হবেন না। তা না হলে ৫ তারিখের পর উল্টো ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে।” প্রথম দফার ভোটে ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিতেই বিজেপি জিতবে। এমনই জোরালো দাবি করেছেন শাহ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির
-
‘দুর্নীতিমুক্ত’ পুজোয় কোপ বাজেটে, উত্তর থেকে দক্ষিণ, ‘ছোট’ হচ্ছে কলকাতার কোন বড় পুজো?
-
এসআইআরে সেরা বিএলও, এবার ৭ দিনেই জনগণনার কাজ শেষ করলেন কালনার শিক্ষক
-
প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি



