Bengal Election 2026

ভোটগণনায় আরও কড়া কমিশন, পর্যবেক্ষকদের থাকতেই হবে কেন্দ্রে, ভুল হলেই জবাবদিহি!

৪ মে বঙ্গ ভোটের ফলাফল প্রকাশ। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। জনতার রায় কোন পক্ষে। তা জানা যাবে সোমবার। ভোট গণনা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: মে ১, ২০২৬, ২০:১৩

options
link
ভোটগণনায় আরও কড়া কমিশন, পর্যবেক্ষকদের থাকতেই হবে কেন্দ্রে, ভুল হলেই জবাবদিহি!
৪ মে বঙ্গ ভোটের ফলাফল প্রকাশ।

ভোটগণনা নিয়ে আরও কড়া নির্বাচন কমিশন! এবার প্রতিটি কেন্দ্রের পর্যবেক্ষককে গণনাকেন্দ্রে উপস্থিত থাকতে নির্দেশ কমিশনের। গণনায় কোনও ভুল হলে সেই হিসাব দিতে হবে পর্যবেক্ষকদের।

Advertisement

৪ মে বঙ্গ ভোটের (Bengal Election 2026) ফলাফল প্রকাশ। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন! জনতার রায় কোন পক্ষে? তা জানা যাবে সোমবার। ভোট গণনা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। আরও কড়া হয়ে এ দিন পর্যবেক্ষকদের নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে, গণনার সময় প্রতিটি কেন্দ্রের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে হবে গণনাকেন্দ্রে। সশরীরে উপস্থিত থেকে গণনার উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ভুল হলে করতে হবে জবাবদিহি। উল্লেখ্য, পুলিশ পর্যবেক্ষক, ব্যয়ের পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি রাজ্যের ২৯৪টি বিধানসভার জন্য ২৯৪ জন পর্যবেক্ষক নিয়োগ করে কমিশন। গণনার সময় তাঁদের বিশেষ নির্দেশ দিল কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে গণনার দিন ও তারপর হিংসা রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল অশান্তি রুখতে ৭০০ কোম্পানি সিএপিএফ মোতায়েন থাকবে। যে সমস্ত এলাকা হিংসাপ্রবণ সেই জায়গাগুলিতে বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কিউআর-কোডযুক্ত আইডি যাঁদের রয়েছে শুধুমাত্র তাঁরাই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কমিশন। আইন বিরুদ্ধ কোনও কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

Advertisement

অন্যদিকে, কলকাতা পুলিশের অধীনে সব গণনাকেন্দ্রের ২০০ মিটারে ১৬৩ ধারা জারি করেছে। ৫ জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন