Siuri

জীবিত হয়েও ভোটার তালিকায় ‘মৃত’! ‘নামটা ভোটে তুলে দিন’, সিউড়ির CPIM প্রার্থীকে পেয়ে আবেদন বৃদ্ধার

'আমার নামটা তুলে দিন ভোটে। স্বামী মরে গেছে, আমি বেঁচে আছি। কিন্তু আমার নামটা বাদ দিয়ে দিয়েছে মৃত বলে'। সিপিআই প্রার্থীর কাছে কাতর আর্জি বৃদ্ধার।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৯:০৭

options
link
জীবিত হয়েও ভোটার তালিকায় ‘মৃত’! ‘নামটা ভোটে তুলে দিন’, সিউড়ির CPIM প্রার্থীকে পেয়ে আবেদন বৃদ্ধার
সিউড়ির সিপিএম প্রার্থী মতিউর রহমানের কাছে আবেদন বৃদ্ধার। নিজস্ব ছবি।

দিব্য ঘুরছেন-ফিরছেন, কথা বলছেন। অথচ তিনিই ভোটের তালিকায় ‘মৃত’! বিষয়টি নিয়ে কার কাছে যাবেন, কী করবেন ভেবে উঠতে পারছেন না বছর পঁয়ষট্টির বৃদ্ধা। সিউড়ির মেটেলা গ্রামের ঘটনা।

Advertisement

বয়স ষাট পেরিয়েছে। খড়ের চালের মাটির ঘরটাই একমাত্র ঠিকানা। কোনওরকমে পেট চলে যায়। কিন্তু জীবিত থেকেও ভোটার তালিকায় নামের পাশে ‘মৃত’ দেখতে হবে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি সিউড়ির খান্দি বাউড়ি। অভিযোগ, ভোটার তালিকায় নাকি তাঁর নামই নেই। অথচ, গতবার ভোট দিয়েছেন বলে দাবি করছেন ওই বৃদ্ধা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার অনুরোধ নিয়ে সিপিএম প্রার্থী মতিউর রহমানের কাছে ছুটে যান ‘মৃত’ বৃদ্ধা খান্দি বাউড়ি। সিপিআইএম প্রার্থীকে তিনি বলেন, ‘আমার নামটা তুলে দিন ভোটে। স্বামী মরে গেছে, আমি বেঁচে আছি। কিন্তু আমার নামটা বাদ দিয়ে দিয়েছে মৃত বলে’।

বুধবার মেলেটা গ্রামে প্রচারে যান সিউড়ির সিপিএম প্রার্থী মতিউর রহমান। কোনও উপায় না পেয়ে তাঁর কাছেই অনুরোধ নিয়ে ছুটে যান ভোটার তালিকায় ‘মৃত’ বৃদ্ধা খান্দি বাউড়ি। সিপিআইএম প্রার্থীকে তিনি বলেন, ‘আমার নামটা তুলে দিন ভোটে। স্বামী মরে গেছে, আমি বেঁচে আছি। কিন্তু আমার নামটা বাদ দিয়ে দিয়েছে মৃত বলে’। এই অভিযোগ শোনার পরই তড়িঘড়ি এলাকার এসআইআর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অফিসারকে ফোন করেন সিউড়ির সিপিআইএম প্রার্থী। ফোনে কথাও বলিয়ে দেন ওই বৃদ্ধাকে। ভোটার তালিকায় ‘মৃত’ বৃদ্ধার অভিযোগ পেতেই ক্ষোভপ্রকাশ করেন সিপিআইএমের মতিউর রহমান। বলেন, “এসআইআর-এর নামে জোকস্ চলছে। যোগ্য ভোটাররা যাতে ভোটাধিকার পান, সেই ব্যবস্থা করতে হবে, সকলেরই নাম ভোটার তালিকায় তুলে তবেই নির্বাচন হবে”।

Advertisement

সোমবার প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নাম প্রকাশ করা হয়েছে। প্রায় ৪০ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। এর মধ্যে আগামী শুক্রবার আরও একটি তালিকা নির্বাচন কমিশনের প্রকাশ করার কথা রয়েছে।  কিন্তু এভাবে জলজ্যান্ত মানুষকে ‘মৃত’ বলে ঘোষণা করা যেতে পারে? বিষয়টি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণের কথা ভাবছে বামশিবির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.