Nandigram Election Candidate

নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী ভূমিপুত্র পবিত্র কর, ২৪ ঘণ্টা আগেই লিখেছিল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’

নন্দীগ্রামের ভোট ময়দানে লড়াইয়ে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁরই একসময়ের সুহৃদ পবিত্র কর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৮:৩৮

options
link
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী ভূমিপুত্র পবিত্র কর, ২৪ ঘণ্টা আগেই লিখেছিল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। ছবি: এক্স হ্যান্ডল।

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরে সিলমোহর! মাত্র ২৪ ঘণ্টা আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। মঙ্গলবার সকালে তার কিছুটা মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলে যোগদান করেছিলেন তিনি। আর বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। এ একেবারে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার পথে হাঁটল শাসক শিবির। নন্দীগ্রামের (Nandigram) ভোট ময়দানে লড়াইয়ে নামছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁরই একসময়ের সুহৃদ পবিত্র কর।

Advertisement
Nandigram Election Candidate
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র করের।ছবি: এক্স হ্যান্ডল।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরে সিলমোহর! মাত্র ২৪ ঘণ্টা আগেই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, নন্দীগ্রামের মতো রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়বেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পবিত্র কর। বিকেলে দেখা গেল, নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তাঁর নামই ঘোষণা করলেন অভিষেক। এ একেবারে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার পথে হাঁটল শাসক শিবির। 

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর যতটা রাজনৈতিক জমি, পবিত্র করের তার তুলনায় খুব একটা কম নয়। তিনি বরাবর শুভেন্দুর সুহৃদ হিসেবে পরিচিত। একুশের ভোটে শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্রবাবু। কিন্তু বছর খানেক পর মোহভঙ্গ হয়। রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যান তিনি। দু’জনের রাজনৈতিক পথ আলাদা হয়ে যায়। বয়াল ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র করের স্ত্রী। স্থানীয় রাজনৈতিক মহল সূত্রে খবর, নন্দীগ্রামে যতটা হিন্দুত্ব প্রদর্শন করেন শুভেন্দু, পালটা ততটাই করেন পবিত্র। রামনবমীর মতো উৎসব বেশ সমারোহ করেই পালন করা হয় তাঁর আয়োজনে। ফলে নন্দীগ্রামে এবার জমজমাট লড়াই হবে, তা বোঝাই যাচ্ছে।

Advertisement

মঙ্গলবার রাজ্যের ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। পাহাড়ের তিনটি আসনে সরাসরি লড়াই করবে না শাসকদল, সেখানে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজিপিএমের তিন প্রার্থীকেই সমর্থন জানাবেন, এমনই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ২৯১ আসনের মধ্যে নন্দীগ্রাম ছাড়াও আরেক চমক ময়নার প্রার্থী নির্বাচন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশিএই কেন্দ্রও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রের প্রার্থী হলেন চন্দন মণ্ডল। এই নেতাও শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এবং বিজেপি থেকে মাস খানেক আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন।একুশের ভোটে ময়না  থেকে জিতেছিলেন বিজেপি তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তাঁর জয়ের পিছনে বড়সড় ভূমিকা ছিল চন্দনবাবুর। এবার ময়না থেকে তিনিই লড়বেন অশোক দিন্দার বিরুদ্ধে। 

West Bengal Election 2026: TMC Announces Pabitra Kar as Nandigram Candidate
ময়নার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। ফাইল ছবি

মনে করা হচ্ছে, শুভেন্দু-গড়ে তাঁকেই চ্যালেঞ্জের মুখে ফেলতে এভাবেই কৌশল সাজিয়েছে তৃণমূল। বিশেষত ময়না এবং নন্দীগ্রামে ঘাসফুলের প্রার্থীদের নামেই তার বহিঃপ্রকাশ। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.