West Bengal Assembly Election

প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বারাসতে প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার

শংকর চট্টোপাধ্যায়কে বারাসত কেন্দ্র থেকে প্রার্থী করার পরেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মার্চ ২০, ২০২৬, ১৪:৩৮

options
link
প্রার্থী তালিকা ঘোষণার পরই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বারাসতে প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার

বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থিতালিকা ঘোষণার পরে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। এবারের বিধানসভা নির্বাচনেও শংকর চট্টোপাধ্যায়কে বারাসত কেন্দ্রের প্রার্থী করেছে গেরুয়া শিবির। এদিন নাম ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হরিতলা মোড়ে বিজেপি জেলা কার্যালয়ের সামনে শংকর বিরুদ্ধে পোস্টার পড়ে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও শংকরের দাবি, তৃণমূলের লোকজনই ভয় পেয়ে এরকম পোস্টার দিয়েছে।

Advertisement

পোস্টারে দাবি করা হয়েছে, ২০২১ সালের নির্বাচনে শংকর চট্টোপাধ্যায় অর্থের বিনিময়ে বারাসত বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে ‘বিক্রি’ করেছিলেন। আবার একটি পোস্টারে লেখা হয়েছে, শংকর চট্টোপাধ্যায় কত লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের কাছে বারাসত জেলা কমিটি বিক্রি করেছেন তা তদন্ত করে দেখা হোক। বৃহস্পতিবার প্রার্থিতালিকা ঘোষণার পর এরকমই কিছু পোস্টার জেলা কার্যালয়ের সামনে একাধিক দেওয়ালে দেখা যায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে বিজেপির গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। যদিও সেই অভিযোগ অস্বীকার করে শংকরের দাবি, বিজেপির উত্থানকে ভয় পেয়ে তৃণমূলই এই সব পোস্টার দিয়েছে ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, এই প্রথম ভাটপাড়ার বাইরে অন্য কোনও বিধানসভা কেন্দ্রে লড়ছেন অর্জুন। নোয়াপাড়া থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত ভাটপাড়ায় তৃণমূলের টিকিটে টানা জয়ের রেকর্ড রয়েছে তাঁর। পরে বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে হারেন। এবার ভাটপাড়া আসনে বিজেপির হয়ে লড়বেন অর্জুনের ছেলে পবন সিং। প্রথম পর্যায়ের তালিকাতেই পবনের নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির।

Advertisement

অন্যদিকে, জগদ্দলে প্রাক্তন আইপিএস ও প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজেশ কুমারকে প্রার্থী করেছে বিজেপি। তিনি ১৯৯০ ব্যাচের প্রাক্তন আইপিএস অফিসার। তৃণমূল আমলে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে ছিলেন তিনি। পরে তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে যান। রাজনৈতিক সূত্রের দাবি, রাজেশ শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। পাশাপাশি দিল্লির বিজেপি নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। এই দুটি বিষয়ই তাঁর টিকিট পাওয়ার ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হয়েছে।

এদিন আরও কয়েকটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি দেবদাস মণ্ডলকে হাবড়ায় প্রার্থী করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়বেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগরে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক সুময় হীরাকে। এই কেন্দ্রে তাঁর টক্কর তৃণমূলের হেভিওয়েট নারায়ণ গোস্বামীর সঙ্গে। বারাকপুরে তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী কৌস্তভ বাগচীকে। পাশাপাশি বীজপুরে সুদীপ্ত দাস, খড়দহে কল্যাণ চক্রবর্তী এবং কামারহাটিতে অরূপ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.