WB Assembly Election 2026

‘অশিক্ষিত সিপিএমের হার্মাদকে মানছি না’, বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার ‘আদি বিজেপি কমিটি’র

রাজনৈতিক মহলের মত, ভোটের কয়েকদিন আগে এই পোস্টার খেজুরি কেন্দ্রে বিজেপির রক্তরক্ষণ বাড়াবে। পোস্টার ফেলা হয়েছে ‘আদি বিজেপি কমিটি’-র নামে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০২৬, ১৮:৩৬

options
link
‘অশিক্ষিত সিপিএমের হার্মাদকে মানছি না’, বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই পোস্টার ‘আদি বিজেপি কমিটি’র
খেজুরির বিজেপি প্রার্থী সুব্রত পাইকের বিরুদ্ধে পড়া পোস্টার। নিজস্ব চিত্র

ফের খেজুরিতে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! পদ্মশিবিরে প্রার্থী সুব্রত পাইকের বিরুদ্ধে পোস্টার ‘আদি বিজেপি কমিটি’র। সুব্রতকে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির ক্ষোভ দানা বাধে। সেই ক্ষোভই পোস্টারের মাধ্যমে সামনে আসল বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মত, ভোটের (WB Assembly Election 2026) কয়েকদিন আগে এই পোস্টার খেজুরি কেন্দ্রে বিজেপির রক্তরক্ষণ বাড়াবে।

Advertisement

খেজুরির বিভিন্ন জায়গায় সুব্রতর বিরুদ্ধে পোস্টার পড়েছে। তাতে লেখা, ‘অশিক্ষিত সিপিএমের হার্মাদ বিজেপি প্রার্থী সুব্রত পাইককে আমরা মানছি না, মানব না। জয় শ্রীরাম।’ পোস্টার ফেলা হয়েছে ‘আদি বিজেপি কমিটি’-র নামে। গত নির্বাচনে এখানে জিতেছিল বিজেপি। তা ধরে রাখা গেরুয়া শিবিরের কাছে চ্যালেঞ্জ। এই আবহে সুব্রতকে প্রার্থী করতে বিজেপির অন্দরে ক্ষোভ ছড়ায়। স্থানীয়কে প্রার্থী করতে হবে বলে দাবি তোলা হয়। এবার পড়ল পোস্টার।

Advertisement

ঘটনায় বিজেপির পক্ষ থেকে কোনও সরাসরি বিবৃতি পাওয়া যায়নি। তবে বিজেপি সমর্থকদের একাংশের দাবি, নির্বাচনের (WB Assembly Election 2026) আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পোস্টার লাগিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁদের দাবি, বিরোধী রাজনৈতিক শক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। তবে ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাঁদের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। খেজুরিতে গেরুয়া ভিত দুর্বল হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.