দ্বিতীয় দফার নির্বাচনকে (West Bengal Assembly Election) পাখির চোখ করে আগামী ২৩ এপ্রিল কলকাতায় সভা করার কথা ছিল রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কিন্তু অনুমতি নিয়ে একটা জটিলতা ছিল। পরবর্তীতে প্রয়োজনে রাস্তায় সভা করার কথাও ভাবছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু অনুমতি জটে পিছিয়ে দেওয়া হল রাহুলের কলকাতার দুটি সভা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওইদিন শ্রীরামপুরে সভা করবেন কংগ্রেস নেতা।
এই বিষয়ে আরও খবর
চলতি বছর দু’দফায় হবে বাংলার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার ভোট হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল। ফলে এবার সবদলের নেতাদের নজর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আসনগুলোতে। সেই কারণেই বৃহস্পতিবার কলকাতার ২ টি গুরুত্বপূর্ণ এলাকা মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেখানে গোল বেঁধেছে কমিশনের নিয়মের কারণে। কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় সভা-মিছিলের অনুমতি দেয় কেএমসি। কিন্তু বর্তমানে তা কমিশনের অধীনে। আর সেই কারণেই এখনও মেলেনি সভার অনুমতি। ফলে কী হবে তা নিয়ে জল্পনা ছিলই। পরে রানি রাসমণি রোডে সভার অনুমতিও চাওয়া হয়েছিল, কিন্তু তাও মেলেনি।
তার জেরেই পিছিয়ে দেওয়া হল কলকাতার রাহুলের সভা। ২৩ এপ্রিল বঙ্গে সভা করবেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। পরপর রোড শোও রয়েছে তাঁদের। মনে করা হচ্ছে, রাহুলের সভার অনুমতি না পাওয়ার সেটা একটা বড় কারণ।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য



