Rakesh Singh

হাই কোর্টে জামিন রাকেশ সিংয়ের, বিজেপির টিকিটে ফিরহাদের বিরুদ্ধে হতে পারেন প্রার্থী!

হাই কোর্টে জামিন মঞ্জুর হতেই গাড়িতে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন রাকেশ। পুলিশকে একহাত নিয়ে তিনি লিখছেন, ''সত্যমেব জয়তে।''

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৫:৩৭

options
link
হাই কোর্টে জামিন রাকেশ সিংয়ের, বিজেপির টিকিটে ফিরহাদের বিরুদ্ধে হতে পারেন প্রার্থী!
প্রচারে অশান্তি, রাকেশ সিংয়ের বিরুদ্ধে দায়ের জোড়া এফআইআর। ফাইল ছবি

ভোটের মুখে জামিন পেলেন বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)। আজ সোমবার এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। সবকিছু ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার জেলমুক্তি ঘটতে পারে বিজেপি নেতার। এদিকে হাই কোর্টে জামিন মঞ্জুর হতেই গাড়িতে বসা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন রাকেশ। পুলিশকে একহাত নিয়ে তিনি লিখছেন, ”সত্যমেব জয়তে।” একইসঙ্গে ওই পোস্টে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন বিজেপি নেতা। এখনও এই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। নির্বাচনের আগে রাকেশের জামিন মঞ্জুর হতেই প্রশ্ন উঠছে, এবার কলকাতা বন্দর থেকে তাঁকে প্রার্থী করবে বিজেপি?

Advertisement

মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর এবং রাহুল গান্ধী পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় রাকেশ সিংয়ের (Rakesh Singh) বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়! তার প্রতিবাদে এই কলকাতায় কংগ্রেস দপ্তরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। যদিও ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ সিং। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্রেই গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় তাঁর অনুগামী একাধিক নেতাকেও। এমনকী বিজেপি নেতার ছেলে শিবম সিংকেও গ্রেপ্তার করে পুলিশ। যদিও পরে জামিন পান শিবম। অবশেষে ভোটের আগে রাকেশের জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। 

Advertisement

Advertisement

জামিন মঞ্জুর হতেই সমাজমাধ্যমে রাকেশ সিং লিখছেন, ”মন্ত্রী ফিরহাদ হাকিমের গুন্ডা, পুলিশ ও প্রশাসনের অত্যাচার সত্ত্বেও সত্যের জয় হয়েছে। ১৬৩ দিনের দীর্ঘ লড়াইয়ের পর, আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে দায়ের করা ১৬টি মিথ্যা মামলায় কলকাতা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। আমি আগামিকাল মঙ্গলবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পাব এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরছি।” শুধু তাই নয়, কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের দায়িত্বপ্রাপ্ত হরিশ দ্বিবেদী, পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানান রাকেশ সিং।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.