নির্বিঘ্নে মিটেছে নির্বাচন। ফলপ্রকাশও হয়ে গিয়েছে। বাংলার নির্বাচনে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। রাজ্যে নির্বাচনের তদারকিতে বিশেষ পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্ত ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে এন কে মিশ্রকে দায়িত্ব দিয়েছিল কমিশন। বৃহস্পতিবার দু’জনকেই চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন।
এই বিষয়ে আরও খবর
বৃহস্পতিবার চিঠিতে কমিশন জানায়, ‘যেহেতু রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া এখন শেষ হয়েছে। তাই বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুব্রত গুপ্ত ও এনকে মিশ্র দু’জনকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল কমিশন। সেই দায়িত্ব পালন করেছেন তাঁরা।’
প্রসঙ্গত, গত অক্টোবর মাসে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু সময় থেকেই বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছিল সুব্রত গুপ্তকে। সুষ্ঠুভাবে নিজের দায়িত্ব পালন করায় তাঁকে বাংলার নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয় কমিশন। অন্যদিকে, বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রকে। এ রাজ্যে ভোট মিটতেই দু’জনকেই পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া



