তৃণমূলের আমলে রাজ্যে চালু হয়েছিল ‘বিশ্ববাংলা’ ব্র্যান্ড লোগো (Biswa Bangla Logo)। নানা জায়গায় দেখা যেত সেই লোগো। স্কুলের পোশাক থেকে শুরু করে সমস্ত সরকারি চিঠিতে থাকত সেই লোগো। ‘ব’ নকশার উপর বেশ ছোট আয়তনে থাকত অশোক স্তম্ভের ছবি। রাস্তার বিভিন্ন জায়গায় থাকত সেই লোগো। নানা দপ্তরের সচিবদের উদ্দেশে মুখ্যসচিব যে চিঠি পাঠাতেন তাতেও থাকত লোগো। তবে বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে। তৃণমূলকে পরাস্ত করে বাংলায় বিজয়রথ বিজেপির। শনিবারই ব্রিগেডে শপথ নেবে নয়া মন্ত্রিসভা। তার আগে শোনা যাচ্ছে, হয়তো এবার বদলাতে পারে ‘বিশ্ববাংলা’ লোগো। তেমনই নাকি ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এই বিষয়ে আরও খবর
তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকালে রাজ্যের ‘ব’ লোগোতে বেসরকারি হস্তক্ষেপ ছিল। তার বৈধতা নিয়ে দানা বাঁধে তীব্র বিতর্ক। জানা গিয়েছে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকার এই লোগোটি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারে। যদি সেটি ব্যবহার না করা হয়। সেক্ষেত্রে লোগোটি ফিরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। সেটিই হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। বলে রাখা ভালো, ফল ঘোষণার পর থেকে সব দপ্তরের সচিব এবং পুলিশ কর্তাদের সরকারি কাগজপত্র সঠিকভাবে সংরক্ষণের কথা বলা হয়েছিল। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালার পাঠানো ওই চিঠিতে নাকি লোগোর ব্যবহার করা হয়নি। তারপর থেকেই লোগো বদলের চর্চা আরও জোরাল হয়েছে বলেই খবর। ইতিমধ্যে প্রত্যেক দপ্তরকে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের যেকোনও বার্তার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কোনও তথ্য জানতে চাওয়া হলে, তা অতি দ্রুত পাঠাতে হবে বলেই নির্দেশ।
শুধু লোগোই নয়। শোনা যাচ্ছে, একাধিক প্রকল্পের নামের ক্ষেত্রেও আসতে পারে নানা পরিবর্তন। আমলা মহলের তরফে জানা গিয়েছে, কেন্দ্রীয় অনুদানভুক্ত প্রায় সব প্রকল্পের নামে বদলের প্রক্রিয়া নাকি শুরু হয়ে গিয়েছে। বলে রাখা ভালো, এর আগে প্রকল্পের নাম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত হয়েছে। সে কারণেই এবার ক্ষমতায় এসে প্রকল্পের নামও বদল হতে পারে বলেই খবর। শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরই আদৌ পরিবর্তন হবে কিনা তা স্পষ্টভাবে জানা যাবে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
২৬০ বছর ধরে বিসর্জন হয়নি দুর্গার, কাশীতে আজও পূজিত হয় সেই মাটির প্রতিমা
-
‘প্রতিদিন রাত ১০টায় দু’টো পাগল পাঠিয়ে দিচ্ছে’, বিজেপিকে আক্রমণ মমতার
-
জীবনের রাখি বন্ধন, কিডনি দিয়ে ভাইকে নতুন করে ‘বাঁধলেন’ দিদি
-
‘আমাকে বিদায় দিন’, অরিজিতের পর প্লেব্যাককে ‘আলবিদা’ অমল মালিকের, বলিউডে এত পলিটিক্স?
-
৪০টি অভিযোগের ২৯টি মিথ্যে, ১১টি বিভ্রান্তিকর! রাহুলের ‘ফ্যাক্ট চেক’ হতেই তোপ বিজেপির



