Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Rahul Gandhi

৪০টি অভিযোগের ২৯টি মিথ্যে, ১১টি বিভ্রান্তিকর! রাহুলের ‘ফ্যাক্ট চেক’ হতেই তোপ বিজেপির

গেরুয়া শিবিরকে পালটা দিয়েছে কংগ্রেসও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৪১

options
link
৪০টি অভিযোগের ২৯টি মিথ্যে, ১১টি বিভ্রান্তিকর! রাহুলের ‘ফ্যাক্ট চেক’ হতেই তোপ বিজেপির zoom
পুণেতে ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুল গান্ধী।
সৌজন্য: সোশাল মিডিয়া।
Advertisement

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কাঠগড়ায় তুলল বিজেপি। সম্প্রতি গেরুয়া শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলতে দেখা গিয়েছে লোকসভায় বিরোধী দলনেতাকে। এবার রাহুলের (Rahul Gandhi) সেই অভিযোগকে কার্যত নস্যাৎ করল বিজেপি। জানাল, রাহুলের মন্তব্যের ‘ফ্যাক্ট চেক’ হতেই দেখা গিয়েছে যা অভিযোগ তিনি করেছেন তার সবই হয় মিথ্যে নয় বিভ্রান্তিকর।

জানা গিয়েছে, ‘ঝুট কি গুঞ্জ’ নামের একটি ব্যাঙ্গাত্মক ওয়েবসাইট দাবি করেছে, রাহুলের মন্তব্যের সবটাই ভুলে ভরা। মোট ৪০টি মন্তব্য খতিয়ে দেখা গিয়েছে এর মধ্যে ২৯টিই মিথ্যে! আর বাকি ১১টি বিভ্রান্তিকর। বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি বলছেন, “রাহুল গান্ধী যেসব মিথ্যা বলেছেন, তার সমান্তরালে আমি তরুণদের ‘ইকো অফ লাইজ’ ওয়েবসাইটটি শেয়ার করতে দেখেছি। রাহুল গান্ধী জনসংযোগের কৌশল হিসেবে এসব প্রচার চালাতেই পারেন, তবে দেশের তরুণরা তাঁর সেই ‘মিথ্যার প্রতিধ্বনি’ শুনতে পাচ্ছে।” উল্লেখ্য, ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠানে রাহুল এই ধরনের মন্তব্য করেছিলেন। যা সবই ‘ভুয়ো’ বলে দাবি কংগ্রেসের।

Advertisement

বিজেপির মুখপাত্র আরও বলেন, “গত চারটি কর্মসূচিতে রাহুল গান্ধী যেসব বক্তব্য রেখেছেন, তার ৪০টিই আমি পড়েছি। অনেক তরুণই বলছেন যে, ওই ৪০টি বক্তব্যের প্রতিটিই হয় মিথ্যা, নয়তো বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।” বিজেপির আরেক জাতীয় মুখপাত্র প্রেম শুক্লা বলেছেন, ওয়েবসাইটটি রাহুল গান্ধীর দাবিগুলোকে একে একে উন্মোচন করেছে। শুক্লার কথায়, “তাঁর মিথ্যাচারের জবাব দেওয়া হয়েছে তথ্যপ্রমাণ দিয়ে। ‘ঝুট কি গুঞ্জ’ ওয়েবসাইটটি রাহুল গান্ধীর প্রতিটি দাবি একে একে ফাঁস করে দিচ্ছে। এর নামটিও একেবারে যথার্থ।”

এদিকে এর জবাবে কংগ্রেস বলেছে, বিজেপি কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যেই এই ওয়েবসাইটটি তৈরি করেছে। সেই সঙ্গেই হাত শিবির জানিয়েছে, দলের কর্নাটক শাখা ওই ওয়েবসাইট এবং আরও দু’টি সোশাল মিডিয়া হ্যান্ডলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.