আচমকা বিয়ের সিদ্ধান্ত নিয়ে কার্যত সকলকে চমকে দিয়েছিলেন দাবাং নেতা দিলীপ ঘোষ। তা নিয়ে বিতর্কও হয়েছে। দলের বিরাগভাজনও হয়েছেন। তবে ছাব্বিশে ফের নিজের ক্যারিশ্মার প্রমাণ দিয়ে গিয়েছেন দিলীপ। পুরনো আসন খড়গপুর সদরে ৩০ হাজারের বেশি মার্জিনে জিতেছেন তিনি। আর স্বামীর এই জয়ে উচ্ছ্বসিত স্ত্রী রিঙ্কু মজুমদার। বললেন, ‘এটাই বিয়ের সেরা রিটার্ন গিফট।’
এই বিষয়ে আরও খবর

বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে অন্যতম কারিগরদের মধ্যে নিঃসন্দেহে দিলীপ ঘোষ একজন। তাঁর হাত ধরেই ধীরে ধীরে রাজ্যে জমি শক্ত করেছে পদ্মশিবির। পরবর্তীতে নতুন মুখেদের আগমনে খানিকটা হলেও ব্যাকফুটে চলে গিয়েছিলেন দিলীপ ঘোষ। বলা ভালো, তাঁকে কোণঠাসা করা হয়েছিল। চব্বিশে তার ফলে খানিকটা ধাক্কাও খেতে হয়েছিল বিজেপিকে। এসবের মাঝেই আচমকা বিয়ের সিদ্ধান্ত নেন দিলীপ। শোনা যায়, শীর্ষ নেতৃত্ব তা নিয়ে প্রথমদিকে খানিক আপত্তিও করেছিল। কিন্তু দিলীপ কোনওদিনই সেসবের তোয়াক্কা করেননি। পরবর্তীতে দলের সঙ্গে মান-অভিমান কমেছে। ছাব্বিশের বৈতরণী পার করতে দিলীপকে যে লাগবেই, তা ভালোই বুঝেছিল দল। তাই মান ভাঙানোর পাশাপাশি পছন্দের খড়গপুর সদর আসন তাঁকেই দিয়েছে দল।
এবারও নিজের রাজনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন দিলীপ। ৩০ হাজারের বেশি মার্জিনে জিতেছেন তিনি। স্বামীর এই জয়ে উচ্ছ্বাসে ভাসছেন দিলীপজায়া রিঙ্কু। বলছেন, এটাই নাকি তাঁর বিয়ের সেরা রিটার্ন গিফট।
এবারও নিজের রাজনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন দিলীপ। ৩০ হাজারের বেশি মার্জিনে জিতেছেন তিনি। স্বামীর এই জয়ে উচ্ছ্বাসে ভাসছেন দিলীপজায়া রিঙ্কু। বলছেন, এটাই নাকি তাঁর বিয়ের সেরা রিটার্ন গিফট। এখন প্রশ্ন একটাই, বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। এবার কি মন্ত্রিত্ব পাবেন দাবাং দিলীপ? এনিয়ে মুখ খুলতে নারাজ দিলীপ। তাঁর সাফ কথা, “আগে মন্ত্রিসভা গঠন হোক, তারপর দেখা যাবে। দল আমাকে বিধায়ক হওয়ার জন্য টিকিট দিয়েছিল, আমি জিতে সেটাই দলকে ফিরিয়ে দিয়েছি।” তবে বুধবার সকালেই ফের চেনা মেজাজে ধরা দিয়েছেন দিলীপ। প্রতিদিনের মতো ইকো পার্কে প্রাতঃভ্রমণ করেছেন। এদিন পুলিশ কর্মীদের মিষ্টিমুখও করান তিনি। চেনা মেজাজে এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। বললেন, “উনি কাউকে বিশ্বাস করেননি, তাই বাংলার মানুষও ওকে বিশ্বাস করেনি।”
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব



